স্ট্রিম প্রতিবেদক

টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে।
টাইব্রেকারে ভারতের প্রথম শট বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল ডান দিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন। এরপর ভারতীয় দলের পঞ্চম শট গোলবারের ওপর দিয়ে চলে গেলে ম্যাচের ভাগ্য ঝুলে ছিল রোনান সুলিভানের শেষ শটের ওপর। এই তরুণ স্ট্রাইকারের শট ভারতের জালে আছড়ে পড়লে শিরোপা জয়ের উৎসবে মাতে বাংলাদেশ।
বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের ১৩ মিনিটে ফরোয়ার্ড মানিক মিয়াকে ফাউল করা হলে সেখান থেকে রোনান সুলিভানের ফ্রি-কিক গোলে রূপান্তর করতে পারেনি বাংলাদেশের যুবরা। ম্যাচের ৩২ মিনিটে ভারতের রোশন সিংয়ের শট ফেরাতে গিয়ে গোলরক্ষক ইসমাইল তাল সামলাতে না পারলেও রক্ষণভাগের দৃঢ়তায় সে যাত্রায় রক্ষা পায় বাংলাদেশ। বিরতির ঠিক আগে বাংলাদেশের মোর্শেদ আলীর ফ্রি-কিক ভারতীয় গোলরক্ষক ফিরিয়ে দেন। প্রথমার্ধে দুই দলের মিডফিল্ডাররা মাঝমাঠের দখল নেওয়ার লড়াইয়ে ব্যস্ত থাকায় পরিষ্কার গোলের সুযোগ খুব একটা তৈরি হয়নি।
দ্বিতীয়ার্ধে ভারত তাদের চিরচেনা ‘পাসিং ফুটবল’ দিয়ে প্রাধান্য বিস্তারের চেষ্টা করলেও বাংলাদেশের ফুটবলাররা ‘হাই-প্রেসিং’ ফুটবল খেলে তাদের চাপে রাখেন। ম্যাচের ৬৬তম মিনিটে নাজমুল হুদার পরিবর্তে মাঠে নামানো হয় প্রবাসী খেলোয়াড় ডেক্লেন সুলিভানকে।
ম্যাচের শেষ দিকে ভারত বেশ কয়েকবার বাংলাদেশের রক্ষণভাগে আঘাত হানলেও গোলের দেখা পায়নি। অন্যদিকে ৯০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ডেক্লেন সুলিভানের ক্রস ডি-বক্সে ক্লিয়ার করেন ভারতীয় ডিফেন্ডাররা। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী হয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরল বাংলাদেশের যুবারা।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৮ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬