স্ট্রিম ডেস্ক

ফুটবল ইতিহাসে মাত্র তৃতীয়বার বিশ্বকাপ খেলবে তুরস্ক। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে তারা। এর আগে ২০০২ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে রূপকথা লিখেছিল তুরস্ক।
১৯৫৪ সালে প্রথম বিশ্বকাপে অভিষেক হয় তুরস্কের। দ্বিতীয়বার বিশ্বমঞ্চে খেলতে তাদের অপেক্ষা করতে হয় ৪৮ বছর। ফিফা র্যাঙ্কিংয়ে ২২তম দলটি ‘আয়-ইলদিজলার’ বা ‘ক্রিসেন্ট স্টারস’ নামে পরিচিত। বিশ্বকাপে তাদের সর্বোচ্চ সাফল্য তৃতীয় স্থান।
তুরস্কের প্রধান কোচ ইতালির সাবেক তারকা স্ট্রাইকার ভিনসেন্সো মন্তেল্লা। ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর দলটিকে সুসংহত ও গতিময় করেন তিনি। ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে তাদের দুর্দান্ত পারফরম্যান্সই এর প্রমাণ। এর আগে তিনি স্প্যানিশ ক্লাব সেভিলা, ইতালিয়ান ক্লাব রোমা ও এসি মিলানের ডাগআউট সামলেছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপের উয়েফা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ 'ই' থেকে ছয় ম্যাচের চারটিই জেতে তুরস্ক। বাছাইপর্ব থেকে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারায় খেলতে হয় প্লে-অফ। সেখানে সেমিফাইনালে রোমানিয়া ও ফাইনালে কসোভোকে হারিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নেয় তারা।
১১ জুন শুরু হবে বিশ্বকাপ। গ্রুপ ‘ডি’-তে খেলবে তুরস্ক। গ্রুপের বাকি সদস্যরা হলো- যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া।
১৪ জুন: বনাম অস্ট্রেলিয়া— সকাল ১০:০০টা
২০ জুন: বনাম প্যারাগুয়ে— রাত ১০:০০টা
২৬ জুন: বনাম যুক্তরাষ্ট্র— সকাল ৮:০০টা
হাকান চালহানোগ্লু তুরস্কের অধিনায়ক। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে ১০৪ ম্যাচে করেছেন ২২ গোল। এবার ২০২৫-২৬ মৌসুমে সিরি-আতে ২২ ম্যাচে ৯ গোল, সঙ্গে করেছেন চার এসিস্ট।
রিয়াল মাদ্রিদের রাইট উইং ও অ্যাটাকিং মিডফিল্ডার আরদা গুলের। জাতীয় দলের হয়ে তিনি ২৮ ম্যাচে করেছেন ছয় গোল। ২০২৫-২৬ মৌসুমে মাদ্রিদের হয়ে চার গোল ও ৯ এসিস্ট তাঁর।
কেনান ইলদিজ ইতালির ক্লাব জুভেন্টাসের ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে তাঁর ঝুলিতে আছে ৫ গোল। এবার ২৫-২৬ মৌসুমে ক্লাবের হয়ে ১০ গোল ও সাত এসিস্ট তাঁর।
তুরস্কের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নকআউটে যাওয়ার প্রবল সম্ভাবনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে এবং প্যারাগুয়ের সঙ্গে ড্র করলে, যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার আগেই নকআউট নিশ্চিত হতে পারে তুরস্কের।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬