স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের দেওয়া ১০৯ রানের লক্ষ্য মাত্র ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে টপকে যায় অজিরা।
এর আগে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে স্বাগতিকরা। দ্বিতীয় ওভারে রান আউট হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম (১)। একই ওভারের শেষ বলে সাইফ হাসান শূন্য রানে সাজঘরে ফিরলে বড় ধাক্কা খায় বাংলাদেশ। এরপর শুরু হয় ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। ১ রান করতে ১৩ বল খেলেন পারভেজ হোসেন ইমন। পাওয়ার প্লের ৬ ওভার শেষে মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগাররা।
এরপর ৮ বলে ৬ রান করে অ্যাডাম জাম্পার নিচু হওয়া বলে বোল্ড হন নুরুল হাসান সোহান এবং শূন্য রানে ক্যাচ দিয়ে ফেরেন শামীম হোসেন পাটোয়ারী। রিশাদ হোসেন ২০ বলে ২৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দলের ১১ জন ব্যাটারের ৯ জনই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে ব্যর্থ হন।
একপ্রান্তে সতীর্থদের যাওয়া-আসার মিছিল চললেও অন্যপ্রান্তে লড়াই করেন অধিনায়ক তাওহীদ হৃদয়। ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেন। তাঁর ৫১ বল খেলে ৩ চার ও ৩ ছক্কার সাহায্যে ৬১ রানের ইনিংসে স্কোরবোর্ডে ১০৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
১১০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো সূচনা করে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে জশ ইংলিস ও মিচেল মার্শ মিলে তোলেন ৫৫ রান। নাসুম আহমেদের বলে ১৬ বলে ১৭ রান করা ইংলিস ফিরলেও ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কার সাহায্যে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। দলীয় ৮৮ রানে শরিফুলের বলে তিনি সাজঘরে ফেরেন। এরপর কুপার কনোলিকে (১৫) রিশাদ হোসেন আউট করলেও টিম ডেভিড ক্রিজে এসেই রিশাদের শেষ দুটি বলে দৃষ্টিনন্দন ছক্কা হাঁকিয়ে ১১ ওভারেই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। ডেভিড ৩ বলে ১২ এবং ম্যাট রেনশ ৬ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে নাসুম, রিশাদ ও শরিফুল ১টি করে উইকেট নেন।
বাংলাদেশ: ১০৯/৮ (২০ ওভার); হৃদয় ৬১, রিশাদ ২৬। জাম্পা ১/১৫, জনসন ১/১৭।
অস্ট্রেলিয়া: ১১২/৩ (১১ ওভার); মার্শ ৬০, ইংলিস ১৭, টিম ডেভিড ১২*; রিশাদ ১/২২।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬