স্পোর্টস ডেস্ক

নিজেদের ১৭তম বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি ইংল্যান্ড। ১৯৬৬ সালে ঘরের মাঠে একমাত্র বিশ্বকাপ জেতার ৬০ বছরের আক্ষেপ ঘোচাতে এবার মাঠে নামবে তারা।
২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল এবং ইউরো ২০২৪-এর রানার্স-আপ হওয়া দলটি এবার হ্যারি কেইন ও জুড বেলিংহামদের মতো একঝাঁক তারকাদের নিয়ে বিশ্বজয়ের বড় স্বপ্ন দেখছে।
১৯৫০ বিশ্বকাপে অভিষেক হওয়া ইংল্যান্ড বিশ্বকাপে ৭৪ ম্যাচে ৩২ জয় আর ২০ পরাজয় ও ২২ ড্র করেছে। ফিফা র্যাঙ্কিংয়ে ৪র্থ স্থানে থাকা এই দল ফুটবল ভক্তদের কাছে থ্রি লায়ন্স নামেই পরিচিত।
দলের কোচের দায়িত্বে আছেন জার্মান স্ট্র্যাটেজিস্ট টমাস টুখেল। এর আগে চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয় করা এই কোচ বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড এবং পিএসজির মতো ইউরোপীয় ক্লাবের ডাগআউট সামলিয়েছেন। তার অধীনে বাছাইপর্বে ৮ ম্যাচের সবকটিতে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড।

বিশ্বকাপে ইংল্যান্ড লড়বে গ্রুপ ‘এল’-এ। ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু। এরপর ২২ জুন ঘানা এবং ২৭ জুন পানামার মুখোমুখি হবে টুখেলের শিষ্যরা।
জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচে ৭৮ গোল করা বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইনই ইংল্যান্ডের প্রধান ‘প্লেয়ার টু ওয়াচ’। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্নের হয়ে ৬১ গোল করা কেইন বাছাইপর্বে ইংল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ ৮ গোল করেছেন। মাঝমাঠে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহাম দলের অন্যতম ভরসা, সদ্য সমাপ্ত মৌসুমে যার রয়েছে ৮ গোল ও ৫ অ্যাসিস্ট।
এছাড়া ক্লাবের হয়ে এই মৌসুমে ১১ গোল ও ৯ অ্যাসিস্ট করা আর্সেনালের উইঙ্গার বুকায়ো সাকা প্রতিপক্ষের রক্ষণের জন্য বড় আতঙ্ক।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬