রাবি অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলারাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষক হলেন এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক মো. দুলাল আলী মোল্লা। গত ৪ জানুয়ারি রাজশাহীর চন্দ্রিমা থানায় এক নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ইরানে ইন্টারনেট ফের চালুর ব্যাপারে মাস্কের সঙ্গে বসবেন ট্রাম্পসরকারবিরোধী বিক্ষোভের জেরে ইরানজুড়ে গত চারদিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের বন্ধ করা ইন্টারনেট পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সহজ শর্তে ঋণ চান নারী উদ্যোক্তারাস্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন নারী উদ্যোক্তারা। একই সঙ্গে নিজেদের সক্ষমতা ও দক্ষতা বাড়াতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। সোমবার (১২ জানুয়ারি) এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
জাতীয় নির্বাচন পর্যন্ত সংগঠনের নির্বাচন নয়: ইসিত্রয়োদশ সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে ওই দিন পর্যন্ত দেশের কোনো পেশাজীবী বা সামাজিক সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
ই-রিটার্ন দাখিলে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক সাড়াবিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না করা হলেও, তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। সোমবার (১২ জানয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
ইসিতে আরও ২৪ জনের আপিল খারিজত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২৪ জনের আপিল খারিজ হয়েছে। তৃতীয় দিন সোমবার (১২ জানুয়ারি) সবচেয়ে বেশি আপিল বাতিল করল নির্বাচন কমিশন (ইসি)।
ইরানের পাশে দাঁড়ালেন এরদোয়ানইরানের অভ্যন্তরীণ সমস্যা সধমাধানে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে দাঁড়ালেন রিসেপ তাইয়েফ এরদোয়ানের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি)। দলটির মুখপাত্র উমার সেলিক বলেছেন, বিদেশি হস্তক্ষেপে ইরানের সংকট আরও বাড়তে পারে।
নির্বাচনে ‘মেকানিজম’ করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে: জামায়াত আমিরআগামী নির্বাচনে কেউ কোনো ধরনের ‘মেকানিজম’ বা কারসাজি করার চিন্তা করলে তারা দেশ থেকে পালাতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনের বোঝাপড়া কোনো কর্তৃপক্ষের সঙ্গে নয়, হতে হবে সরাসরি ভোটারদের সঙ্গে।
২০০৮ সালের নির্বাচনে ‘জালিয়াতির’ তদন্ত চায় কমিশননবম জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতির সম্ভাবনা রয়েছে অভিযোগ করে ২০০৮ সালের ওই ঘটনার তদন্ত চেয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন। সোমবার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
স্ট্রিম নাগরিক সংলাপউপকূলের মানুষের জন্য ক্লাইমেট জাস্টিস নিশ্চিত করার দাবিঢাকা শহরে ফ্লাশের কাজে যে পানি ব্যবহার করা হয়, উপকূলের মানুষ তার চেয়ে হাজার গুণ খারাপ পানি পান করছে বলে মন্তব্য করেছেন হেলভেটাস বাংলাদেশের হেড অব প্রোগ্রামস মাহমুদুল হাসান।
মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুনকক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে প্রকল্প এলাকার টাউনশিপ সংলগ্ন স্ক্র্যাপ ইয়ার্ডে এই সূত্রপাত হয়।
স্ট্রিম নাগরিক সংলাপকার্বন ফাইন ও পানির ন্যায্য হিস্যা আদায়ে আইনি লড়াইয়ের ঘোষণা এবি পার্টিরউন্নত দেশগুলোর কাছ থেকে ৫ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ‘কার্বন ফাইন’ ও অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি।
ইরানি কূটনীতিকদের ওপর নিষেধাজ্ঞা ইউরোপিয়ান পার্লামেন্টেরচলমান বিক্ষোভে দমন-পীড়নের অভিযোগে ইরানি সব পর্যায়ের কূটনীতিক কর্মীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। নিষেধাজ্ঞা অনুযায়ী ইরান সরকার সংশ্লিষ্ট কোনো কূটনৈতিক কর্মী ইউরোপীয়ান পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না।
বিএফআইইউর নতুন প্রধান হলেন মামুনবাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তাঁকে বাংলাদেশ ব্যাংকের এই পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
স্ট্রিম নাগরিক সংলাপউপকূল রক্ষায় পৃথক উন্নয়ন বোর্ড ও মহাপরিকল্পনা প্রণয়নের দাবি নাগরিক সমাজেরআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে উপকূলীয় অঞ্চলের সংকট নিরসনে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে নাগরিক সমাজ। বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকাগুলো চরম ঝুঁকির মুখে রয়েছে।
বিয়ের দাওয়াত নিয়ে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহতব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে জিতু মিয়া (৬২) নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ওয়াশিংটন নয়, ইরানের প্রকৃত ভয় অদম্য তারুণ্যেপশ্চিমা নীতিনির্ধারকরা ইরানের অস্তিত্বের সবথেকে বড় হুমকি চিহ্নিত করতে পারছেন না। এই হুমকি খোদ ইসলামি প্রজাতন্ত্রের নিজের সন্তানেরা।