স্ট্রিম সংবাদদাতা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরেক বাংলাদেশি নিহত হয়েছেন। গত ১১ মে রাতে দেশটির মাইফাদুন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
নিহত শুভ কুমার দাস (২৮) সাতক্ষীরার কলারোয়ার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে। এ নিয়ে ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে সাতক্ষীরার তিনজনের মৃত্যু হলো।
মঙ্গলবার (১২ মে) রাতে শুভ কুমারের পরিবার মৃত্যুর তথ্য জানিয়েছে। তিনি প্রায় তিন বছর লেবাননে ছিলেন। সেখানে একটি বাড়ি ও বাগান দেখাশোনার কাজ করতেন।
শুভর উপার্জনেই চলত পরিবারটি। মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলার তিন সন্তানের লাশের অপেক্ষায় দিন কাটাচ্ছেন স্বজন।
এর আগে একই হামলায় লেবানন প্রবাসী সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম ও আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ নিহত হন।
সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব কুমার দত্ত জানান, সরকারি প্রক্রিয়ায় লাশগুলো দ্রুত দেশে আনার বিষয়ে তারা প্রচেষ্টা চালাচ্ছেন।
দখলদার ইসরায়েলি হামলায় নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে আনার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছে। একইসঙ্গে নিহতদের পরিবারের সঙ্গেও দূতাবাস যোগাযোগ রাখছে।
বাংলাদেশ আবারও এই অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানিতে গভীর উদ্বেগ জানিয়েছে। একইসঙ্গে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনে শুরুতে বিএনপির অন্তত চারজনের নাম সামনে এলেও এখন একজনকে ঘিরেই আলোচনা। এরমধ্যে জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে জমে উঠেছে নির্বাচন। রাজনৈতিক মহলে কৌতূহল, রাষ্ট্রপতি পদে কাকে বেছে নেবে ক্ষমতাসীনরা।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে ভাড়াটিয়ার হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক গৃহকর্ত্রী। হত্যার পর লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখা হয়।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকার জন্য শরিফুল ইসলাম হিরা (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৮ আগষ্ট) গোয়ালন্দ বাজারের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বন ছেড়ে অজগর প্রায়ই লোকালয়ে চলে আসছে। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন এলাকায় এসব অজগরের দেখা মিলছে। বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান ও হাওড়ের আশপাশে অজগর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
৪ ঘণ্টা আগে