স্ট্রিম ডেস্ক

ইরানের রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় রাত ৮টা ১৬ মিনিটের দিকে তেহরানে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রায় ১০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পের কেন্দ্র ছিল তেহরান ও মাজানদারান প্রদেশের সীমান্তবর্তী এলাকা।
ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, এ মাত্রার ভূমিকম্প দুর্বল অবকাঠামোর ক্ষতি করতে পারে। যদিও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তেহরানের বাসিন্দারা প্রবল ঝাঁকুনি অনুভব করেন। তাঁরা জানান, মাটি কাঁপতে শুরু করলে প্রথমে এটিকে হামলা মনে করেছিলেন।
এর আগে মঙ্গলবার তেহরানের কাছের পারদিস এলাকাতেও ছোট আকারের ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস জানায়, এটির কেন্দ্র ছিল দামাভান্দ শহরের কাছে।
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ আগ্রাসন চালায়। এরপর তেহরান উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। ইরান সরাসরি ইসরায়েলেও হামলা করে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় তিন দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে।
যুদ্ধ চলাকালে ভূমিকম্প হলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ইরান পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবারের ভূমিকম্পের পরও এমন গুঞ্জন ডালপালা মেলে।
তবে ইরানি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, প্রায় দেড় কোটি মানুষের শহর তেহরান কয়েকটি বড় ফল্ট লাইনের কাছাকাছি অবস্থিত। এজন্য মাঝেমধ্যেই এমন ভূমিকম্প হয়।
তেহরানের বাসিন্দা সাবুর বলেন, মনে হচ্ছিল আমরা যেন দোলনায় বসে আছি। উত্তর তেহরানের বাসিন্দা ৫৪ বছর বয়সী সারা জানান, ভূমিকম্পের সময় তাঁর অ্যাপার্টমেন্ট ভবন দুলতে শুরু করে। তিনি বলেন, প্রথমে মনে হয়েছিল মাথা ঘুরছে। পরে দেখি ঝাড়বাতিগুলো দুলছে। তখন মনে হলো হয়ত হামলা হয়েছে। ভূমিকম্পের কথা মাথাতেই আসেনি।
এখন পর্যন্ত শান্তি আলোচনা আলোর মুখ না দেখায় তেহরানের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। তাদের অনেকে আশঙ্কা, যেকোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যাবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার হামলা করবে।

.png)

ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার শর্তে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। খবর বিবিসির।
৩ ঘণ্টা আগে
যন্তর মন্তরের আশপাশসহ দিল্লির কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করেছে ভারত সরকার। বিক্ষোভস্থল থেকে দুই কিলোমিটার দূরে মান্ডি হাউস মেট্রো স্টেশন এলাকাতেও মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের ওপর ‘পুলিশি নির্যাতনের’ অভিযোগে আগামীকাল দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি সমর্থক, ছাত্রসংগঠন ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনকে নিজ নিজ জেলায় কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে তাঁরা। খবর হিন্দুস্থান টাইমস।
৭ ঘণ্টা আগে
ভারতের দিল্লিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন।
৮ ঘণ্টা আগে