স্ট্রিম প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রীড়া কূটনীতিতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও তুরস্ক।
মঙ্গলবার দুই দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে এই চুক্তি সই হয়।
সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে সই করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং তুরস্কের পক্ষে দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রী ওসমান আসকিন বাক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুক্তির আওতায় বহুমাত্রিক সহযোগিতার একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, অর্থায়নের পদ্ধতি নিয়ে অভিজ্ঞতা বিনিময় এবং আধুনিক ক্রীড়া অবকাঠামো ব্যবস্থাপনা বিষয়ে দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা সফর করবেন। এ ছাড়া কারিগরি তথ্য ও প্রশিক্ষণ উপকরণ বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, সামাজিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ক্রীড়া সুবিধা বাড়ানো এবং বিশেষ সহায়তা কর্মসূচি উন্নয়নে উভয় দেশ একে অপরকে সহযোগিতা করবে। একই সাথে ক্রীড়া ক্ষেত্রে সততা, নৈতিকতা ও সুশাসন নিশ্চিত করার বিষয়ে দুই দেশ তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

.png)

সিলেটের বিয়ানীবাজারের নৌকাবাইচ অবশেষে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীর এই প্রতিযোগিতায় স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হয়েছেন, দাবি আয়োজকদের। এর আগে ‘তৌহিদী জনতার’ ব্যানারে আপত্তি জানালে সোনাই নদীর ঐতিহ্যবাহী নৌকাবাইচ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু তোলা থামছেই না। রাত নামলেই নদীর তীরে এবং পার্শ্ববর্তী ভিটেয় ড্রেজার বসিয়ে যত্রতত্র তোলা হচ্ছে বালু। এতে নদী ভাঙন বেড়ে বিলীন হচ্ছে ফসলি জমি, ঘর থেকে শুরু করে সড়কও। সম্প্রতি জেলার তাহিরপুর উপজেলার কয়েকটি গ্রামে যাদুকাটার ভাঙন তীব্র হয়েছে।
৭ ঘণ্টা আগে
ঢাবিসহ দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুরুতে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দেশটি। শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগে