সমালোচনা করেন, তার আগে জেনে নিন কী কী করেছি: আসিফ নজরুল‘আসিফ নজরুল কী করেছে? দেশের সেবা করার সুযোগ পেলে নাকি জান দিয়ে কাজ করবে? আসলে সে কিছুই করেনি। অপদার্থ একটা উপদেষ্টা। ইত্যাদি ইত্যাদি কতো কিছু শুনলাম এই দেড় বছরে। ভাই, আমি কিছু করিনি। করেছে আমাদের আইন মন্ত্রণালয়।'
২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেলেন।
বেসরকারি ইপিজেড এখন বেজার অধীনেদেশের সব বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এখন থেকে সরাসরি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নিয়ন্ত্রণে পরিচালিত হবে।
বিজেএসসির চেয়ারম্যান হলেন বিচারপতি ফারাহ মাহবুববাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে লোক খুঁজছে সরকারজাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৮(ক) অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে সরকার গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য বলা হয়েছে।
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা, অধ্যাদেশ জারিগাছে পেরেক লাগালে বা অন্য কোনো ধাতব বস্তুর মাধ্যমে গাছের ক্ষতি করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা করা হবে। মঙ্গলবার (৬ জানুয়ারি) জারি করা ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’-এ এমন বিধান রাখা হয়েছে। এরই মধ্যে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এ গেজেট জারি করা হয়েছে।
অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফঅতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
সারা দেশের বিচারকদের ঢাকায় তলব, ৩০ ডিসেম্বর প্রধান বিচারপতির অভিভাষণশপথ নেওয়ার পরপরই বিচার প্রশাসনের গতিশীলতা আনয়নে অধস্তন আদালতের বিচারকদের নিয়ে বৈঠক করার উদ্যোগ নিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তিনি দেশের সব জেলা ও দায়রা জজ এবং প্রধান বিচারিক হাকিমদের উদ্দেশে দিকনির্দেশনামূলক অভিভাষণ দেবেন।
ওসমান হাদির ওপর গুলিঅস্ত্রসহ গ্রেপ্তারের ৩ মাসেই জামিন, বেরিয়েই গুলি, বিচারিক বিবেচনা নিয়ে প্রশ্ন আসিফ নজরুলেরঅস্ত্র মামলায় অভিযুক্ত একজন দাগি আসামির এভাবে আইনি ফাঁকফোকর গলে বেরিয়ে আসা এবং পুনরায় অন্যের জীবন বিপন্ন করার ঘটনাটি দেশের বিচারিক অঙ্গনে নতুন করে ‘জামিন বিতর্ক’ উসকে দিয়েছে। বিচারিক আদালতের বিবেচনা ও প্রভাবশালীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শ্রম আইন অধ্যাদেশের গেজেটশ্রম আইনে বেআইনি ধর্মঘট ও প্ররোচনায় ৩ মাস জেলকোনো শ্রমিক বেআইনিভাবে কারখানায় ধর্মঘট করলে তিন মাস কারাদণ্ড ও সর্বোচ্চ ২০ হাজার টাকা অর্থদণ্ড হবে। ‘বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’– এ এমন বিধান যুক্ত করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) অধ্যাদেশের গেজেট জারি করেছে আইন মন্ত্রণালয়।
বিদেশি রাষ্ট্রের যুদ্ধে বাংলাদেশিদের অংশগ্রহণ না করার নীতিমালার দাবিতে নোটিশবাংলাদেশ সরকারের অনুমোদন ছাড়া কোনো বিদেশি রাষ্ট্রের যুদ্ধে বাংলাদেশিদের অংশগ্রহণ না করার নীতিমালা প্রণয়নের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুয়েল আজাদ এ নোটিশ পাঠান।
অনলাইনে জামিননামা চালুর মাধ্যমে এক ক্লিকে ১২ ধাপের অবসান ঘটবে: আসিফ নজরুলনারায়ণগঞ্জে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা) চালু করা হয়েছে। এর মাধ্যমে এক ক্লিকে ১২ ধাপের অবসান ঘটবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।