গোপালগঞ্জের একজন নিরীহ মানুষকেও যেন হয়রানি করা না হয়: নাহিদ ইসলামনাহিদ ইসলাম বলেছেন, হামলাকারী মুজিববাদী সন্ত্রাসীরা যেন ছাড় না পায়, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।
স্ট্রিম এক্সপ্লেইন•গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রভাব পরিবারতন্ত্র, পৃষ্ঠপোষকতা আর আঞ্চলিকতার ফলশেখ হাসিনার সমর্থকেরা নিজেদের এ স্থানকে দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে বিবেচনাই শুধু করেনি, প্রতিপক্ষ দলের কার্যক্রমকে তাদের প্রভাবের ওপর হুমকি হিসেবেও দেখেছেন। এমন মনোভাব আদতে শেখ পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক উত্তরাধিকার এবং তাঁদের পৃষ্ঠপোষকতার নীতির সঙ্গে সংশ্লিষ্ট।
‘এখন না গেলে বার্তা যাবে, আমরা ভয় পেয়েছি, যা হবে রাস্তায় দেখা যাবে’পথে মোস্তফাপুর এলাকায় পুলিশ প্রথমে তাদের বহর থামিয়ে বলে, ‘সভাস্থলে সমস্যা রয়েছে, ক্লিয়ারেন্স পাচ্ছি না।’ এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ পুলিশকে জবাব দেন, ‘এখন না গেলে বার্তা যাবে, আমরা ভয় পেয়েছি। যা হবে রাস্তায় দেখা যাবে।’
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা•আওয়ামী লীগের শাস্তির দাবি গণঅধিকার পরিষদ ও জামায়েতে ইসলামীরগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ‘নিষিদ্ধ ঘোষিত’ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ।
গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত হতাহত কতগোপালগঞ্জে দিনভর সংঘর্ষের ঘটনায় কয়জন হতাহত হয়েছেন, সরকারের তরফ থেকে এখনো তা জানানো হয়নি। তবে দেশের বিভিন্ন গণমাধ্যম নানা সূত্রে হতাহতের তথ্য প্রচার করছে। এখন পর্যন্ত সর্বোচ্চ নিহত হওয়ার খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা।
গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ জারিগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ বুধবার রাত ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলা: সাংবাদিকসহ অনেকে আহত, ১৪৪ ধারা জারিগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে সহিংস হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়দের বরাতে স্ট্রিম প্রতিবেদক জানিয়েছেন, হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের চালানো অতর্কিত হামলায় ঢাকা স্ট্রিমের সাংবাদিকসহ অনেকে আহত হয়েছেন।
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ১৪৪ ধারা জারিগোপালগঞ্জ শহরের পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত রাজনৈতিক সমাবেশে বুধবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে। চারদিক থেকে গাড়ি আটকে রেখে তারা হামলা চালালে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এনসিপির জুলাই পদযাত্রা•গোপালগঞ্জে পুলিশ ও ইউএনওর গাড়িতে হামলাজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ইউএনওর গাড়িবহরে হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ভোলায় এনসিপির পথসভা•নাহিদ ইসলামের কণ্ঠে ‘রাজাকার রাজাকার’ স্লোগানগত বছরের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যে বিক্ষুব্ধ হয়ে ওঠেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। ওই বক্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে মিছিল করেন। দেশজুড়ে আলোড়ন তোলে সেই মিছিল।
এনসিপিসহ সব দলই অনুত্তীর্ণ, দুই ধাপে চিঠি দেবে নির্বাচন কমিশন•নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ এনসিপিসহ ১৪৪টি রাজনৈতিক দলনির্বাচনে রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করতে নিবন্ধনের জন্য আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টিসহ ১৪৪টি নতুন রাজনৈতিক সংগঠন। তবে ১৪৪টি দলের একটিও নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি।
বরগুনায় ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে সারজিস-রাফিকে বরণপটুয়াখালীর পথসভা শেষ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা রওনা করেন বরগুনার উদ্দেশে। ঝড়-বৃষ্টি এবং খানাখন্দ ভরা রাস্তা পেরিয়ে সোমবার (১৪ জুলাই) বিকেলে বরগুনায় পৌঁছে দলটির গাড়ি বহর। পাঁচটায় শুরু হয় পদযাত্রা।
জনগণের সঙ্গে থাকবে এনসিপি, প্রত্যাশা পটুয়াখালীবাসীরবিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। পদযাত্রাটি গত ১ জুলাই শুরু হয়েছে, চলবে ২৯ জুলাই পর্যন্ত।
তাসনিম জারাকে বই, গোলাপ ও চিঠি দিলেন সাতক্ষীরার ইভাএনসিপির গাড়ি বহরের পেছনে দৌড়াচ্ছেন এক তরুণী। কেউ তাঁকে চেনে না। বেশ খানিক দূর চলার পর সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে থামে নাহিদ ইসলামের গাড়ি। গাড়ির সঙ্গে থামে মেয়েটির দৌড়ও। তাঁর নাম মুশফিকা নাজনীন ইভা।
বৃষ্টিতে ভিজতে ভিজতে হাবিব মোল্লা বললেন, ‘নাহিদের বক্তব্য তো সব সময় শুনতে পাব না’আবহাওয়ার পূর্বাভাস মেনে বৃষ্টিও শুরু হলো দুপুর নাগাদ। ঘড়ির কাঁটাতে তখন দুপুর ১২টা। পিরোজপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে পথসভা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এনসিপির পথসভা•‘এত বড় একটা ঘটনা ঘটিয়েছে, তাই এঁদের দেখতে এলাম’'আমি গরীব মানুষ। সারাটা জীবন ঠকেছি। ঠকতে ঠকতে মারা যাচ্ছি এমন সময়ে এই তরুণদের উত্থান। ১৬ বছরের স্বাৈরাচারী শাসনামলের পতন ঘটিয়েছে এঁরা। আমার কোনো আশা নাই। এত বড় একটা ঘটনা এঁরা ঘটিয়েছে, তাই এঁদের দেখতে এলাম।'
খুলনায় চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়ালেন এনসিপি নেতারা‘অনেকে রিকশাওয়ালা, মজুর, কৃষক, শ্রমিকদের তুই তুকারি করে কথা বলে৷ তাদেরকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে৷ আমরা কি এই বাংলাদেশ চেয়েছি! বাংলাদেশকে এমনভাবে তৈরি করতে হবে, একজন রিকশাওয়ালা, একজন সচিব সবার সম্মান হবে সমান।‘