স্ট্রিম ডেস্ক

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাতে ছুঁতে আর্জেটাইন জাদুকর লিওনেল মেসির লাগত ৩ গোল। ২০২৬ বিশ্বকাপে প্রথম ম্যাচেই সেই লক্ষ্য পূরণ করলেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে মাত্র ৭৬ মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেন গোলের জাদুকর।
এর আগে ম্যাচের ৮ মিনিটের মধ্যেই জালের দেখা পায় আর্জেন্টিনা-আলজেরিয়া। অফসাইডে কোনোটিই গোল হিসেবে যোগ না হলেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। তাদের যে একজন মেসি আছেন!
১৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। মিডফিল্ড থেকে রদ্রিগো ডি পলের বাড়িয়ে দেওয়া বল নিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া জোরালো শটে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করেন আর্জেন্টাইন মহাতারকা। জিদান বল স্পর্শ করলেও তা ঠেকাতে পারেননি। বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টাইন সমর্থকেরা।

এটি ছিল জাতীয় দলের জার্সিতে মেসির ১১৮তম এবং বিশ্বকাপে ১৪তম গোল। এরপর দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যে ফের জালের দেখা পান মেসি। ৫৯ মিনিটে গোলকিপারের হাত থেকে ছুটে যাওয়া বল পেয়ে গোলে রূপান্তর করেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।
এরপর ৭৬ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডি-বক্সের মধ্যে বল পেয়ে নতুন ইতিহাস লেখেন বাঁ-পায়ের ম্যাজিশিয়ান। জার্মান ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসার সঙ্গে ভাগ করে দেন বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার জায়গা।
মেসির ইতিহাসের দিনে আর্জেন্টিনাও বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু করল ৩-০ গোলের আত্মবিশ্বাসী জয় নিয়ে। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। খেলা শুরুর ৫ম মিনিটে বল জালে পাঠান মেসি। তবে ভিডিও রিপ্লেতে দেখা যায়, আর্জেন্টাইন অধিনায়ক অল্পের জন্য অফসাইডে ছিলেন। ফলে গোলটি বাতিল করেন ম্যাচ রেফারি।

এর তিন মিনিট পর আলজেরিয়াও একবার বল জালে পাঠিয়েছিল। তবে অফসাইডের কারণে সেই গোলটিও বাতিল হয়। আলজেরিয়ার সাফল্য বলতে ওইটুকুই।
এদিকে খেলতে নেমেই আরেকটি ইতিহাসের অংশ হয়েছেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে ২০০তম ম্যাচ খেলা মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে নাম লিখিয়েছেন তিনি। এর আগে এই কীর্তি গড়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের সাবেক ফরোয়ার্ড বাদের আল-মুতাওয়া।
এ ছাড়া এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। পুরুষদের বিশ্বকাপে ছয়টি আসরে খেলা প্রথম ফুটবলারও আর্জেন্টাইন অধিনায়ক। অবশ্য পর্তুগাল যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামলে মেসির রেকর্ডে ভাগ বসাবেন।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬