স্ট্রিম ডেস্ক

ম্যাচের ৮ মিনিটের মধ্যেই জালের দেখা পায় দুই দল। তবে অফসাইডে কোনোটিই গোল হিসেবে যোগ হয়নি। আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে শুরুতেই দেখা মেলে এমন আক্রমণের।
তবে বিশ্বচ্যাম্পিয়নদের বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। জাদুকর লিওনেল মেসির দুর্দান্ত গোলে ১৭ মিনিটে ঠিকই এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ৫৯ মিনিটে ফের লক্ষ্য ভেদ করেন মেসি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা। খেলা শুরু হওয়ার পঞ্চম মিনিটে বল জালে পাঠান মেসি। তবে ভিডিও রিপ্লেতে দেখা যায়, আর্জেন্টাইন অধিনায়ক অল্পের জন্য অফসাইডে ছিলেন। ফলে গোলটি বাতিল করেন ম্যাচ রেফারি।
ম্যাচের ১৭ মিনিটে আবারও দৃশ্যপটে আসেন মেসি। মিডফিল্ড থেকে রদ্রিগো ডি পলের বাড়িয়ে দেওয়া বল নিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া জোরালো শটে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করেন আর্জেন্টাইন মহাতারকা। জিদান বল স্পর্শ করলেও তা ঠেকাতে পারেননি। বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টাইন সমর্থকেরা। এটি জাতীয় দলের জার্সিতে মেসির ১১৮তম এবং বিশ্বকাপে ১৪তম গোল।
দ্বিতীয়ার্ধের শুরুও আক্রমণ দিয়েই শুরু করে বিশ্বচ্যাম্পিয়নরা। ফল মেলে ১৫ মিনিটের মধ্যে। গোলকিপারের হাত থেকে ছুটে যাওয়া বল পেয়ে জালে জড়ান সর্বকালের অন্যতম সেরা মেসি।
এদিকে, প্রথমার্ধে আলজেরিয়াও একবার বল জালে পাঠিয়েছিল। তবে অফসাইডের কারণে সেই গোলটিও বাতিল হয়।
এদিন আরেকটি ইতিহাসের অংশও হয়েছেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে ২০০তম ম্যাচ খেলা মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে নাম লেখান তিনি। এর আগে এই কীর্তি গড়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের সাবেক ফরোয়ার্ড বাদের আল-মুতাওয়া।
এ ছাড়া এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। পুরুষদের বিশ্বকাপে ছয়টি আসরে খেলা প্রথম ফুটবলার হিসেবেও নতুন রেকর্ড গড়ার পথে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
প্রথমার্ধে মেসির নৈপুণ্যে এগিয়ে থাকা আর্জেন্টিনা বিরতির পর সেই ব্যবধান ধরে রাখতে পারে কি না, এখন সেদিকেই চোখ ফুটবলপ্রেমীদের।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১১ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬