সাড়ে ৪ কোটি টাকার শোধনাগার দুই মাস পর বন্ধ, বিশুদ্ধ পানি সংকটে ৬০০ পরিবারগাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় দেড় বছর আগে একটি পানি শোধনাগার নির্মাণ করা হলেও মাত্র দুই মাস পানি সরবরাহের পর তা বন্ধ হয়ে গেছে। এতে বিশুদ্ধ পানি সংকটে পড়েছেন ৬০০ পরিবারের অন্তত ২ হাজার মানুষ। এ অবস্থার জন্য পৌর কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন পৌরবাসী।
গাইবান্ধা-১ ও গাইবান্ধা-৫দুই আসনে প্রার্থী হয়েও মাঠে নেই শামীম পাটোয়ারীবিগত নির্বাচনে যাঁরা শামীম হায়দার পাটোয়ারীর সঙ্গে ছিলেন, তাঁদের অনেককেই এখন এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর আসন দুটিতে প্রচার-প্রচারণায় কে প্রতিনিধিত্ব করছেন, তা এখনো অস্পষ্ট।
লেভেল প্লেয়িং ফিল্ড না থাকলে নির্বাচনে অংশগ্রহণ পুনর্বিবেচনার হুঁশিয়ারি জাপারনির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জাতীয় পার্টি ভোটের মাঠে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
সুদানে হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর গাইবান্ধার সবুজ মিয়ার দাফন সম্পন্নসুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছি (ছোট ভবনপুর) গ্রামের সবুজ মিয়া অন্যতম।
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতনিজ গ্রামে চিরঘুমে সবুজ, স্বামী হারিয়ে বিলাপ নূপুরেরএক বছর আট মাস আগে বিয়ে হয়েছে। নূপুর আক্তারের জীবনটাই এলোমেলো হয়ে গেছে। কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন, ‘আমার সব শেষ হয়ে গেল।’ উচ্চমাধ্যমিক শেষ বর্ষের ছাত্রী নূপুর গাইবান্ধার সবুজ মিয়ার স্ত্রী। সবুজ সুদানের আবেই এলাকায় জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।
বিদ্যালয়ে থেকেও পরীক্ষাকেন্দ্রে নেই সহকারী শিক্ষকেরা, সাতজনকে কারণ দর্শানোর চিঠিগাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে গতকাল বুধবার (৩ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে তৃতীয় পর্যায়ের প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা)। একই সময়ে কর্মবিরতি শুরু করেছেন বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষকেরা।
‘এক টাকার মাস্টারের’ আলোয় বদলে যাওয়া কয়েক প্রজন্মমো. লুৎফর রহমান, বয়স আশি। গাইবান্ধা শহর ও আশপাশের গ্রামে তাঁকে সবাই চেনে ‘এক টাকার মাস্টার’ নামে। পাঁচ দশক ধরে দরিদ্র পরিবারের শিশুদের মাত্র এক টাকার বিনিময়ে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছেন তিনি। কখনো সাইকেলে, কখনো হেঁটে গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ানোই তাঁর নিত্যদিনের কাজ।
‘এক টাকার মাস্টারের’ আলোয় বদলে যাওয়া কয়েক প্রজন্মগাইবান্ধা শহর থেকে ৭ কিলোমিটার পূর্বে ব্রহ্মপুত্র নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এক পাশে ছোট্ট ঘরে থাকেন লুৎফর রহমান। ১৯৭৪ সালের ভয়াবহ বন্যা ও নদীভাঙনে উড়িয়া গ্রামের বাড়িঘর ও জমিজমা নদীগর্ভে বিলীন হয়ে গেলে পরিবার নিয়ে এসে আশ্রয় নেন এখানে। তাঁর জীবনে তখনই শুরু হয় নতুন সংগ্রাম।
হাসপাতালে ৫ দিন রাখার পর কারাগারে, ফের অসুস্থ হয়ে আ.লীগ নেতার মৃত্যুগাইবান্ধায় কারাগারে অসুস্থ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তারিক রিফাত (৫০) মারা গেছেন। আজ রোববার (২৩ নভেম্বর) বিকেল চারটার দিকে কারাগারে নেওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফ্ল্যাটে ঢুকে বিচারকের ছেলেকে হত্যাএক সপ্তাহ আগে লিমনের বিরুদ্ধে জিডি করেছিলেন বিচারকের স্ত্রী, হয়নি তদন্তজিডির তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) প্রণব রায় স্ট্রিমকে বলেন, ‘জিডির আগে থেকেই তাসমিন নাহার লুসি ও তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছিল লিমন। ওই দিন আমি ডিউটিতে ছিলাম। পরে তাঁকে ধরে কোর্টে চালান করি। পরদিন ম্যাডাম জিডি করেন।
ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে মাইকিংভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব-সংঘাতের কথা প্রায়শ শোনা যায়। তবে মাইকিং করে ভাইকে মারামারিতে আহ্বান জানানোর ঘটনা একটু অভাবনীয়ই। সেই কাজই করেছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামের আব্দুল কদ্দুস মিয়া।
গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যুগাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু
গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যাগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। রোববার ভোরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে।
ফেসবুক পোস্টের জেরে এসআইকে হেনস্তা গাইবান্ধার এসপি, ওসিসহ তিনজনের নামে আদালতে এসআইয়ের স্ত্রীর মামলাপারিবারিক বিরোধের জেরে করা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গাইবান্ধা সদর থানার এক উপপরিদর্শককে (এসআই) পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে ডেকে নিয়ে ব্যক্তিগত মোবাইল ফোন ও ল্যাপটপ আটকে রাখার অভিযোগ উঠেছে।
সুন্দরগঞ্জ উপসর্গ লুকাচ্ছেন অ্যানথ্র্যাক্স আক্রান্তরা, পশুর তুলনায় ভ্যাকসিন কমসুন্দরগঞ্জে অ্যানথ্রাক্সের উপসর্গবাহী ব্যক্তির সংখ্যা বাড়ছে। তবে চিকিৎসকদের কাছে উপসর্গ লুকানো চেষ্টা করছেন তাঁরা। এদিকে ৮০ পয়সা মূল্যের প্রতিটি টিকা (ভ্যাকসিন) ২০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পশুখামারিরা।
অ্যানথ্রাক্স প্রতিরোধে রংপুরে ৩০ লাখ টিকা দেবে সরকারবাংলাদেশের বিভিন্ন জেলায় গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্স (তড়কা) রোগের প্রাদুর্ভাবের বেড়ে যাওয়ায় দ্রুততম সময়ে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (এলআরআই) রংপুর বিভাগে প্রায় ৩০ লাখ গবাদিপশুকে অ্যানথ্রাক্সের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রংপুর ও গাইবান্ধা জেলাতেই ২০ লাখ টিকা পাঠানো হবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জঅ্যানথ্রাক্সের ৮০ পয়সার টিকা পেতে গুনতে হচ্ছে ২০ টাকাটাকার অংকে এটি অনেক কম মনে হলেও উপজেলার প্রায় আড়াই লাখ পশুকে ভ্যাকসিন দিতে পশুমালিকদের প্রায় অর্ধকোটি টাকা চলে যাবে প্রাণিসম্পদ কর্মকর্তাদের পকেটে। তবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, টিকার মূল্য ৮০ পয়সা হলেও অন্যান্য খরচসহ ১০ টাকা করে নিতে বলা হয়েছে। এর বেশি নিলে ব্যবস্থা নেওয়া হবে।