ব্যবসায়ীর বাড়িতে গুলি: ‘বড় সাজ্জাদ গ্যাংয়ের’ সদস্য গ্রেপ্তারচট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাড়িতে গুলি ছোড়ার মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। সুনির্দিষ্ট তথ্য পেয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে জেলার হাটহাজারী থানার মাদার্শা এলাকা থেকে তাকে আটক করা হয়।
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যাখাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারের জেরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্টের (ইউপিডিএফ, গণতান্ত্রিক) নেতা নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যাবাগেরহাটের চিতলমারীতে বাড়িতে ঢুকে কলেজছাত্র আমির হামজাকে (২৩) গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পাবনায় বিএনপি সমর্থক দু’পক্ষে সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহতপাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি সমর্থক দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সোমবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।
খুলনায় ছাত্রদলের সাবেক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যাখুলনায় রাশিদুল আনাম রাশু (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে নগরের দৌলতপুরের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটকখুলনা নগরের লবণচরা থানার নিজখামার এলাকায় এক নারীর কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে নিজখামার এলাকায় পরিচালিত একটি তল্লাশি চৌকিতে (চেকপোস্ট) সুরাইয়া পারভীন সুমী (৩৭) নামে ওই নারীকে তল্লাশির সময় এসব অস্ত্র পাওয়া যায়।
প্রাণঘাতী বিমান হামলার পর সীমান্তে পাক-আফগান বাহিনীর গোলাগুলিআফগানিস্তানে পাকিস্তানের প্রাণঘাতী বিমান হামলার দুই দিন পর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় একে অপরকে দায়ী করে পৃথক বিবৃতি দিয়েছে দুই দেশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মেঘনায় বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর গুলি, আহত ৫ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরলাপাং এলাকায় এই ঘটনা ঘটে৷
যশোরে যুবলীগ ‘ক্যাডারের’ বাড়ি থেকে অস্ত্র-গুলি জব্দ, আটক ৪যৌথবাহিনীর একটি দল শনিবার রাত ১২টার পর আরিফের বাড়িতে অভিযান চালায়। প্রায় আড়াই ঘণ্টা ধরে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিএনপির সঙ্গে ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মীদের গোলাগুলি, আহত ৪মুন্সীগঞ্জ সদর উপজেলায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মী-সমর্থকরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ সংঘর্ষে ককটেলের বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি দুপক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে।
খুলনায় সেলুন থেকে টেনে এনে যুবককে গুলি করে হত্যাখুলনায় রাকিব হোসেন (২২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানার পূর্ব হরিণটানার কুবা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি লবণচরার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
নরসিংদীতে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, গুলিতে কিশোর নিহতনরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে গুলিতে মুস্তাকিম মিয়া (১৪) নামে কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
'জঙ্গি নাটক' সাজিয়ে ৭ জনকে হত্যা: সাবেক ২ আইজিপিসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগগাজীপুরের পাতারটেকে কথিত জঙ্গি আস্তানার নাটক সাজিয়ে সাতজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক দুই আইজিপি ও ডিএমপির সাবেক কমিশনারসহ ১০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
বাঘারপাড়ায় গ্রেনেডসহ বিদেশি অস্ত্র-গুলি উদ্ধারযশোরের বাঘারপাড়া উপজেলার একটি বাড়ি থেকে গ্রেনেড, বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার দড়িহাগড়া গ্রামের রায়হান মোল্লার বাড়িতে এ অভিযান চালানো হয়।
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে এবার দুই কিশোর আহতমিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় এবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুরুতর আহত হয়েছেন।
মেক্সিকোয় ফুটবল মাঠে বন্দুকধারীদের গুলিতে নিহত ১১মেক্সিকোর একটি ফুটবল মাঠে বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৫ জানুয়ারি) মেক্সিকোর গুয়ানাহুয়াতো রাজ্যের সালামাঙ্কা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এই নৃশংস হামলার হয়।
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে জামায়াতকর্মী নিহত, গুলিবিদ্ধ ১চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন নামের এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় নাসির উদ্দিন নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। নাসিরও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।