তাসনিম জারার পরাজয়ে নারী ও নারীবাদী সংগঠনগুলোকে দায়ী করলেন শফিকুল আলমতাসনিম জারার নির্বাচনী পরাজয়ের পেছনে দেশের নারীদের ও নারীবাদী সংগঠনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি মনে করেন, নারী সংসদ সদস্য প্রার্থীদের প্রতি দায়িত্ব পালনে এসব সংগঠন ব্যর্থ হয়েছে।
অনেকটাই মিলে গেল ঢাবি শিক্ষকের ভোটের ‘প্রেডিকশন’তিনি তাঁর প্রেডিকশনে বলেছিলেন ভোটার টার্ন আউট হতে পারে ৫৮ শতাংশ। নির্বাচন কমিশন জানিয়েছে, সার্বিকভাবে গড়ে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
৭৭৪ ভোটে জিতলেন জামায়াতের অধ্যাপক মুজিবুর রহমানচার দশক পর মাত্র ৭৭৪ ভোটের ব্যবধানে আবারও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি নির্বাচিত হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান।
ভোটের মধ্যে বিএনপি নেতাসহ ৯ জনের মৃত্যুত্রয়োদশ সংসদ নির্বাচনে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট চলাকালে দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র ও এর আশপাশে হঠাৎ অসুস্থ, প্রতিপক্ষের ধাক্কা, আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় বিএনপির এক নেতা, এক প্রিসাইডিং কর্মকর্তা এবং এক পোলিং কর্মকর্তাসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
সরাসরিসংসদ নির্বাচন ও গণভোটের হার ৫৯.৪৪ শতাংশ: ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেতে চলেছে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে বিএনপি এককভাবে ৬২ আসনে জয় পেয়েছে। তাদের নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোর মধ্যে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিজয়ী হয়েছেন।
৪টি আসনে হামলা ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন দেশের ৪টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ও এজেন্টদের ওপর হামলা এবং কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছে দলটি।
সরেজমিন: প্রস্তুত ভোটকেন্দ্র, নিরাপত্তায় জোরকয়েক ঘণ্টা পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কেন্দ্রগুলোতে ব্যালট, অমোচনীয় কালিসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম পৌঁছে গেছে সন্ধ্যার আগেই। রাতে চলছিল শেষ মুহূর্তের ছোটখাটো কাজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন কেন্দ্রের ভেতর ও বাইরে।
ঢাকা-১৭ আসনভোটের কয়েক ঘণ্টা আগে তারেক রহমানকে সমর্থন ৪ স্বতন্ত্র প্রার্থীরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ আসনে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চার স্বতন্ত্র প্রার্থী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা-১৭ আসনে দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আব
প্রস্তুতি শেষ, রাত পোহালেই ভোটরাত পোহালেই শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। কেন্দ্রে উপকরণ পৌঁছানো থেকে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গুজব-অপপ্রচারে কান না দিয়ে ভোট দেওয়ার আহ্বান ইসিরজাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে একটি মহল সামাজিক যোগাযোগ-মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন নির্বাচন কমিশন (ইসি)।
দ্বি-দলীয় বৃত্ত থেকে এখনো আমরা বের হতে পারিনিজাতীয় নির্বাচন নিয়ে স্ট্রিম টকের আজকের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ যুব ইউনিয়ন-এর সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। যিনি বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির নির্বাচনী প্রচারণায় গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করছেন।
ডয়েচে ভেলেকে সাক্ষাৎকারএককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমানত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।
মৌলভীবাজারে জামায়াত নেতাকর্মীর ওপর বিএনপির হামলার অভিযোগমৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিএনপি প্রার্থীর নেতৃত্বে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।
ভোটের আনন্দে মেহেদিতে হাত রাঙানোজাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী মেহেদি উৎসব হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে এই উৎসবের আয়োজন করা হয়।
নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা শুরুত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে যা কার্যকর হয়েছে। ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ ইসিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসি থেকে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সব জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো এক চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।