প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবির প্রতিনিধি দলের সাক্ষাৎপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দল। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন, জায়গা পেলেন কোন ব্যবসায়ীদেশে প্রথমবারের মতো বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন (প্রাইভেট সেক্টর অ্যাডভাইজরি কাউন্সিল) করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিষদের সভাপতি প্রধানমন্ত্রী নিজে।
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক, উপদেষ্টা পরিষদ গঠনের ঘোষণাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের নিয়ে বেসরকারি খাত বিষয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন।
সরকার গঠনের পর বিএনপির স্থায়ী কমিটির প্রথম সভা আজত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর প্রথমবারের মতো সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা ডেকেছে ক্ষমতাসীন দল বিএনপি।
জ্বালানি সংকটঅফিস ৯-৪টা, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রোববার থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা এবং দোকানপাট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগপ্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে দুজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা এবং একজনকে সচিব ও আরেকজনকে গ্রেড-২ পদমর্যাদা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ আব্দুল্লাহপ্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) পদে নিয়োগ পেয়েছেন মো. সাইয়েদ বিন আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতিইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ। বুধবার (১ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করে এই সংহতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
আ.লীগ আমলে পাচার ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রীছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে (২০০৯ থেকে ২০২৪ সাল) বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্কুল চলাকালে যানজট নিরসনে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রীরাজধানীতে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের আসা-যাওয়ার সময়ে নিত্যকার যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজনৈতিক দলের হয়ে পরিচয় হবে না খেলোয়াড়দেরপ্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলের হয়ে কোনো খেলোয়াড় পরিচিত হবে না।
‘কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না’, খেলোয়াড়দের প্রধানমন্ত্রীখেলোয়াড়দের কোনও রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয় বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করুন।
৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ক্রীড়া প্রতিভা অন্বেষণে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ক্রীড়াকার্ড ও খেলোয়াড়দের ভাতা কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীক্রীড়াকার্ড ও খেলোয়াড়দের জন্য ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সচিবালয়ে বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীরসচিবালয়ে একাধিক দপ্তর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকালে সচিবালয়ে প্রবেশের পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিকভাবে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
নেতাকর্মীদের তারেক রহমানরাস্তা বন্ধ করলে বদনাম দলের, কষ্ট হবে মানুষেরপ্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।