কেপি শর্মা অলির উত্থান-পতনখড়গ প্রসাদ শর্মা, যিনি কেপি শর্মা অলি নামেই পরিচিত। নেপালের সাবেক এই প্রধানমন্ত্রী কয়েক দশক ধরে কমিউনিস্ট রাজনীতিতে সক্রিয় ছিলেন। নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন চারবার। গত বছর দেশটিতে জেন-জি বিপ্লবে ক্ষমতাচ্যুত হন তিনি।
অতীতে পড়ে থাকলে এক চোখ অন্ধ, ভুলে গেলে দুচোখই: প্রধানমন্ত্রীজাতির অতীতকে ভোলা যাবে না, তবে সেখানে পড়ে থাকাও যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ। আর অতীতকে যদি ভুলে যাই, তাহলে আমাদের দুচোখই অন্ধ।’
বিকেলে বিএনপির আলোচনা সভা, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীমহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ শুক্রবার (২৭ মার্চ) আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। বেলা আড়াইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সভা শুরু হবে।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীরাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তিন বাহিনী প্রধানরা।
স্বাধীনতা দিবসে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধামহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বাবা-মায়ের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন তিনি।
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধামহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।
জ্বালানি নিরাপত্তা ইস্যুতে সকালে বিশেষ বৈঠক, বিকেলে মন্ত্রিসভাচলমান মধ্যপ্রাচ্য সংকট এবং এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা দিবসের ডাটাকার্ড উদ্বোধন প্রধানমন্ত্রীরমহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটাকার্ড উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এগুলো অবমুক্ত করেন।
২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত: প্রধানমন্ত্রী১৯৭১ সালের ২৫ মার্চ রাতের গণহত্যাকে সুপরিকল্পিত হত্যাযজ্ঞ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সুপরিকল্পিত এ হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনো ইতিহাসের গবেষণার বিষয়।
ঢাকার ৫টি আন্তজেলা বাস টার্মিনাল শহরের বাইরে সরিয়ে নেওয়া হচ্ছেরাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজাতে বড় ধরনের একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো—ঢাকা মহানগরের ভেতরে থাকা ৫টি আন্তজেলা বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়া।
মালয়েশিয়াসহ বন্ধ শ্রমবাজার চালু ও অভিবাসন ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশমালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং থাইল্যান্ডসহ নতুন বাজারে জনশক্তি রপ্তানির জটিলতা নিরসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কিছু দেশে নির্দিষ্ট কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে বেড়ে যাওয়া অভিবাসন ব্যয় কমানোর উদ্যোগ নিতে বলেছেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠকবাংলাদেশে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা: কক্সবাজার থেকে গ্রেপ্তার ১প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা ও ভুয়া গেজেট তৈরির অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কক্সবাজারের চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীসবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার(২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় হয়।
যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমান কূটনীতিক ও শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। আজ শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিতরাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় তাঁরা হাইকোর্ট সংলগ্ন ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন।