চাকরি নিয়ে ইফার ডিজির বিরুদ্ধে যে অভিযোগ আনলেন রিজভীবিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সেখানের কর্মকর্তা ও কর্মচারীদের বলেছেন, ‘তোমরা রুকন না হলে তোমাদের চাকরি থাকবে না।’
শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে ‘কলিজা খুলে ফেলার’ হুমকি, সাবেক এমপি গফুর ভূঁইয়াকে বিএনপির শোকজকুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলামের ‘কলিজা খুলে ফেলার’ হুমকি দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া। এ ছাড়া নাঙ্গলকোটে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ইউনিয়ন বিএনপির সম্মেলন আয়োজন করেছেন বলেও অভিযোগ রয়েছে।
দলীয় সাংবাদিকতা নয়, জনগণের পক্ষে দাঁড়ান: আমীর খসরুআমীর খসরু বলেন, ‘আমরা সত্যিকারের সাংবাদিকতা চাই, নিরপেক্ষতা চাই। সাংবাদিকদের পেশাগত মানদণ্ড অক্ষত রাখতে হবে। এটাই হবে নতুন বাংলাদেশের শপথ। আগামী দিনে সাংবাদিকেরা যদি জনগণের কথা তুলে ধরতে পারে— স্বাধীনতা, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অধিকার নিয়ে কথা বলতে পারে—তাহলেই হবে সফল সাংবাদিকতা।’
আড়াইহাজারে বিএনপি কার্যালয়ে মারধর, মৎস্যজীবী দলের নেতার মৃত্যুভাড়ার পাওনা টাকা চাওয়ায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আটকে মারধর করা হলে মৃত্যু হয় দোকানঘর মালিক ও মৎস্যজীবী দলের নেতা মো. জাহাঙ্গীর ভূঁইয়ার।
উপজেলা আদালত চায় সব দল, আপত্তি আইনজীবীদেরউপজেলায় আদালত সম্প্রসারণে রাজনৈতিক ঐকমত্য থাকলেও ভৌগোলিক দূরত্ব, আইনি প্রতিবন্ধকতা ও অতীত অভিজ্ঞতা নিয়ে বিতর্ক চলছে। আইনজীবীদের প্রতিবাদ ও সংবিধান বিশেষজ্ঞদের সতর্কবার্তায় বিষয়টি নতুনভাবে আলোচনায় এসেছে।