বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার বক্তব্যের ব্যাখ্যা দিলেন ফখরুলঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার বিষয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, তাঁর বক্তব্যটি ছিল শুধু তাঁর নির্বাচনী এলাকার একটি ইউনিয়নকেন্দ্রিক এবং হয়রানিমূলক মামলার বিষয়ে, দেশব্যাপী সব মামলা নিয়ে নয়।
রাজনৈতিক বিভক্তিতে ফ্যাসিবাদের পুনরুত্থান হতে পারে: রাবিতে রিজভীরাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি থাকলে দেশে আবারও ফ্যাসিবাদের পুনরুত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) রুহুল কবির রিজভী।
জেলে বসেই ছোট সাজ্জাদের ‘রিমোট কন্ট্রোল রাজত্ব’চট্টগ্রাম নগরীতে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারে গত বুধবার (৫ নভেম্বর) গুলিতে নিহত হন সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩)। ১৫ মামলার আসামি সরোয়ারের হত্যার পর চট্টগ্রামে লোকমুখে ঘুরছে আরও দুই পরিচিত অপরাধীর নাম—শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ ও সাজ্জাদ হোসেন
জামায়াত ইতিহাসে বারবার ক্ষমতার ভাগ নিয়েছে, তাই জনগণ তাদের আর দেখতে চায় নাঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেছেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের আস্তিনের নিচে গত ১৫ বছর জামায়াতে ইসলামী সংগঠন চালিয়েছে।’ ১০ নভেম্বর ধামরাইয়ে ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত র্যালি ও সমাবেশে ওই অভিযোগ করেন।
মুখে ৩১ দফা , মাঠে উল্টো খেলা: যেভাবে চলছে বিএনপির ক্লাইমেট পলিটিক্সকক্সবাজার ৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর জলবায়ু রক্ষা বিরোধী বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। মানুষ বনাম কচ্ছপ-এই রাজনৈতিক বিভাজন কি বাস্তব, নাকি বিপজ্জনক ভুল ধারণা? টেকনাফ ও সেন্ট মার্টিনের মতো জলবায়ু সংবেদনশীল এলাকায় এই বিতর্ক আসলে কী বার্তা দিচ্ছে?
রাজশাহীতে বিএনপির মনোনয়ন বঞ্চিতের পক্ষে বিক্ষোভ, টায়ার জ্বালাতে গিয়ে শরীরে আগুনরাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলন করছেন দলের একাংশ। এ সময় সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করার সময় শরীরে আগুন লেগে দগ্ধ হয়েছেন ছাত্রদলের সাবেক এক নেতা।
জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে দায় সরকারের: বিএনপিস্বাক্ষরিত জুলাই সনদে উল্লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত নিলে সই করা রাজনৈতিক দলগুলো তা মানতে বাধ্য নয় বলে মনে করে বিএনপি। দলটি বলছে, ‘সেই ক্ষেত্রে সব দায়দায়িত্ব সরকারের ওপর বর্তাবে। এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
একাত্তরে আমার বাবা ভারতে ছিলেন: মির্জা ফখরুলবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তাঁর বাবা মির্জা রুহুল আমিন ভারতে শরণার্থীশিবিরে ছিলেন। নিজেদের স্বার্থ হাসিলে কিছু মানুষ তাঁর বাবার বিরুদ্ধে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি।
মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আবারও দলীয় কর্মী নিহতমুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গত ২ নভেম্বর রাতেও বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে খুন হন মোল্লাকান্দি ইউনিয়নের বেহেরকান্দি গ্রামের বিএনপির কর্মী তুহিন দেওয়ান। আজ সোমবার নিহত হন একই সঙ্গে ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের বিএনপি কর্মী আরিফ মীর।
সমাজ-সংস্কৃতি ব্যতিরেকে রাজনীতি হতে পারে না: মঈন খানসমাজ ও সংস্কৃতি ব্যাতিরেকে রাজনীতি হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। এসময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি উপলব্ধি করতে পেরেছিলেন বলেই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যাত্রা শুরু করেছিলেন।
বাবা জামায়াত প্রার্থী, ছেলে চাইলেন বিএনপির পক্ষে ভোট, সম্পর্ক ছিন্নের ঘোষণাবাবা জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। ছেলে একই এলাকার বিএনপির প্রভাবশালী নেতা। বরিশালে এক সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে বাবাকে ইউটিউব দেখে শেখা পাইলটের সঙ্গে তুলনা করে দেওয়া তাঁর বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে সারা দেশে।
গণভোটের কোনো অপশন নেই বর্তমান সংবিধানে: আমির খসরুমানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের অপেক্ষায় দেশের মানুষের সব সিদ্ধান্ত এখন স্থগিত হয়ে আছে, যা অর্থনীতি থেকে শুরু করে পারিবারিক জীবনেও স্থবিরতা তৈরি করেছে।
বিএনপির সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠকবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ নভেম্বর) রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ দেশে সকল ধর্মে ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে : মির্জা ফখরুলবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে দেশে সব ধর্ম ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে এবং কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে সেইভাবে গড়ে তুলতে চাই, যেখানে সকল ধর্মের, সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে।’
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বোয়ালমারী রণক্ষেত্র৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে শুক্রবার বিকেলে রণক্ষেত্রে পরিণত হয় ফরিদপুরের বোয়ালমারী সদর। এতে অন্তত ১৫ জন আহত হন। ২০টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় একটি শপিং কমপ্লেক্সে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সালেহউদ্দিন আহমেদ- স্ট্রিম টকসাক্ষাৎকার সিরিজ 'স্ট্রিম টক' এর এই পর্বে ঢাকা স্ট্রিমের মুখোমুখী হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ।