বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১৩ দলের সঙ্গে ইসির সংলাপ আজত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) চলমান সংলাপের চতুর্থ দিনে আজ বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মোট ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ব্যানার-ফেস্টুনে নিষেধাজ্ঞাবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আগামী ২০ নভেম্বর। এ উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিএনপি।
হাসিনার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে: বিএনপিআন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলা শেখ হাসিনার রায়ে 'ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে' বলে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সঙ্গে অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানিয়েছে দলটি।
ইসির সঙ্গে সংলাপ: ১৯ নভেম্বর সকালে জামায়াত-এনসিপি, বিকেলে বিএনপিআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
মওলানা ভাসানী দেশমাতৃকার মুক্তির পথপ্রদর্শক হিসেবে চিরস্মরণীয় থাকবেন: তারেক রহমানমজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ‘দেশমাতৃকার মুক্তির পথ প্রদর্শক’ হিসেবে অভিহিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই প্রবাদ পুরুষ চিরস্মরণীয় হয়ে থাকবেন।
শেখ হাসিনার রায় ঘিরে আবার নৈরাজ্যের পাঁয়তারা চলছে: মির্জা ফখরুলফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে সারা দেশে ‘অনিশ্চয়তা এবং আতঙ্ক বিরাজ করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘আধিপত্য নিয়ে’ লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যালক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে কুপিয়ে ও গুলি করে আবুল কালাম জহির (৫০) নামে বিএনপির স্থানীয় এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সড়কের ওপর তার মরদেহ পড়ে ছিল। মরদেহের পাশে গুলির খোসা পাওয়া গেছে।
আমি প্রতিহিংসার রাজনীতি করি না: সরওয়ার নিজামচট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন, ‘আমি প্রতিহিংসার রাজনীতি করি না। কখনো চাঁদাবাজি করিনি, অন্য কাউকেও চাঁদাবাজি করতে দেবো নাবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনি এমনি আমাকে মনোনয়ন দেননি—আমি যোগ্য বলেই আমাকে মনোনয়ন
ক্ষমতায় গেলে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস’ পুনর্বহাল করব: সালাহউদ্দিন আহমেদবিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের অনুচ্ছেদ আটে এবং রাষ্ট্রপরিচালনার মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস’ পুনর্বহাল করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
কচ্ছপ ভোট দেয় না বটে কিন্তু কী দেয়?এই যে ‘কচ্ছপ টচ্ছপ আবার ভোট দেয় নাকি?’ — এই ডায়লগটা শুইনা আপনি যদি হাসেন, তাইলে কংগ্রাচুলেশন্স! আপনি সেই দেশের নাগরিক, যাদের নৈতিক দেউলিয়াত্ব এখন সরকারি গেজেটে ছাপা বাকি।
জুলাই সনদ প্রতিপালনে বিএনপি অঙ্গীকারবদ্ধ: সালাহউদ্দিনজুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, তা অক্ষরে অক্ষরে প্রতিপালনে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক এক সমাবেশ ও
সংসদ নির্বাচনের দিনে গণভোটের ঘোষণায় সরকারকে বিএনপির ধন্যবাদজাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট নেওয়ার ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।
সানজিদা ইসলাম তুলি : যুদ্ধটা অনেক বড় ছিল.. থাকবেন তো আমার সাথেআজ মিরপুরে পথসভায় বক্তব্য রাখেন ‘মায়ের ডাক’ সমন্বয়ক ও ঢাকা ১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলামকে তুলি।
ভদ্রভাবে নিজেদের পোস্টার নিজেরাই সরিয়ে ফেলুন: সিইসিপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পোস্টার সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আ.লীগ ঘনিষ্ঠ কামাল জামান মোল্লার বিএনপির মনোনয়ন পাওয়া ও হারানোর নেপথ্যেমাদারীপুর-১ আসনে প্রার্থী হিসেবে আলোচিত ব্যবসায়ী কামাল জামান মোল্লাকে গত ৩ নভেম্বর মনোনয়ন দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে একদিন পরই এই মনোনয়ন স্থগিত করে দলটি। এরপর ‘কেঁচো খুড়তে সাপ’ বের হওয়ার মতো সামনে এসেছে কামাল জামানের নানা কেচ্ছা।
গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য পাওয়া বেশি জরুরি: তারেক রহমানএখন গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য পাওয়া বেশি জরুরি এবং কথিত গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য হিমাগার বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আওয়ামী লীগের ইতিহাস ভোট ডাকাতি ও বাকশালের ইতিহাস: সালাহউদ্দিনআওয়ামী লীগের ইতিহাস ‘৭৩-এর ভোট ডাকাতির ইতিহাস, ‘৭৪-এর দুর্ভিক্ষের ইতিহাস, ’৭৫-এর বাকশালের ইতিহাস বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।