নুরকে দেখতে হাসপাতালে ফখরুল, বললেন—‘হত্যার উদ্দেশ্যেই এ হামলা’যারা-ই হামলা চালাক না কেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে স্পষ্টতই হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনের বিকল্প কিছু নিয়ে ভাবনা জাতির জন্য বিপজ্জনক হবে: প্রেস সচিবদেশের সার্বিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর ৩১ আগস্ট সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জনদুর্ভোগ এড়াতে র্যালি বাদ, খাল পরিষ্কার করবে বিএনপিজনদুর্ভোগ এড়াতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পরিবর্তন এনেছে বিএনপি। পূর্বঘোষিত র্যালির পরিবর্তে আগামীকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে খাল পরিষ্কার করবে দলটি।
সামনের চ্যালেঞ্জ ফেব্রুয়ারির নির্বাচন: মির্জা ফখরুলবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের ও ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে ভয়াবহ ফ্যাসিবাদ থেকে আমরা মুক্ত হতে পেরেছি। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন। সেই নির্বাচন সুষ্ঠুভাবে করার ব্যাপারে সহযোগিতা করতে হবে।’
বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় বিএনপির ভূমিকা১৯৭৫ সালের ১১ নভেম্বর বেতার ও টেলিভিশন ভাষণে জিয়াউর রহমান বলেছিলেন, ‘আমি একজন সৈনিক।’ ১৯৭৬ সালের মে মাসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় তিনি বলেছিলেন, ‘আমি একজন শ্রমিক।’ ১৯৭৭ সালের ২২ মে ‘আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ জিয়া ঘোষণা করেন ১৯ দফা কর্মসূচি।
বিভিন্ন দলের সঙ্গে সংলাপ গণতন্ত্রের জন্য কী বার্তা দিচ্ছেদেশের তিনটি প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলের সঙ্গে অন্তবর্তী সরকার প্রধানের এ সংলাপ গণতন্ত্রের জন্য অবশ্যই একটি আশার বার্তা দিচ্ছে। অন্তত এটি দেখাতে পারছে যে সব পক্ষ মিলে দেশকে এগিয়ে নেওয়ার ইচ্ছা তাদের রয়েছে।
৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীদেশে বিএনপিই একমাত্র মধ্যপন্থার দল১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে দলটিকে। জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলটি অন্তর্ভূক্তিমূলক রাষ্ট্র গঠনে মধ্যপন্থার রাজনীতি থেকে কখনো সরে আসেনি। তিনবার ক্ষমতায় আসা দলটি এরশাদের স্বৈরশাসন আর হাসিনার ভয়াবহ ফ্যাসিবাদ মোকাবিলা করেছে জনগণকে পাশে নিয়ে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ৭ দিনের কর্মসূচিবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে একাধিক কর্মসূচির আয়োজন করবে দলটি।
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন দলের বৈঠক: নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটল কিচলমান সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে দেশের তিনটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে দফায় দফায় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।
নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে: তারেক রহমানআসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের অপশক্তি দেশের পরিস্থিতি আরো জটিল করে তুলছে, তুলবে।’
বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন। প্রতিনিধিদলে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এজেডএম জাহিদ হোসেন।
যেসব কারণে যমুনায় তিন দলের সঙ্গে বৈঠক গুরুত্বপূর্ণবাংলাদেশের রাজনীতি বর্তমানে এক সংকটময় পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। জুলাই জাতীয় সনদের বাস্তবায়নসহ বেশ কিছু সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ এবং সাম্প্রতিক সহিংস ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
সমঝোতার সম্ভাবনা আধাআধি, আগামী এক সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ: মির্জা এম হাসানএ ঘটনায় সরকারের প্রতিক্রিয়াও তাই সীমিত। তারা কেবল ‘তীব্র নিন্দা’ জানিয়েছে। অনেকেই সরকারের এ প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন। কারণ, সরকারে থেকেও এমন দায়সারা প্রতিক্রিয়া দিলে তা একধরনের অসংগত অবস্থানই প্রকাশ করে।
বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতে আজ রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন।
সবার জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে আহ্বান: তারেক রহমানদেশের সব নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশ-২০২৫’-এ ভার্চুয়ালি অংশ নিয়ে দলের পক্ষ থেকে এ আহ্বান জানান।
নুরের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, মবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বানগণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের অগ্রগতি দেখতে চাইলে মবের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কতা বজায় রাখা উচিত।
ভিপি নুরের ওপর হামলা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র: এ্যানিবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর আঘাত কারা করেছে? এটা খুঁজে বের করতে হবে, এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে।