চার বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারিঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট—এই চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
সুনামগঞ্জে হাওরে ডুবো ধান কেটে রক্ষার চেষ্টাসুনামগঞ্জের হাওরে হাজারো কৃষককে পানির নিচে থেকে ধান কেটে তুলতে যুদ্ধ করতে হচ্ছে। অনেকে বুক সমান পানিতে নেমে তলিয়ে যাওয়া ধান কেটে নৌকায় তুলে শেষ রক্ষার চেষ্টা করছেন। তবে কেটে তোলা ধান শুকাতে না পাড়লে তা কোনো কাজে আসনে না বলে জানান কৃষকরা।
অতিবৃষ্টি ও ঢলে ক্ষয়ক্ষতির প্রতিকার কীআজকের পর্বে আলোচলায় আছেন রিভারাইন পিপল এর মহাসচিব শেখ রোকন এবং ঢাকা স্ট্রিমের প্রধান প্রতিবেদক মো. মাসুম বিল্লাহ
টানা বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে ধান, বজ্রপাতের ভয়ে মিলছে না শ্রমিককয়েকদিনের টানা বৃষ্টিতে গাইবান্ধার নিম্নাঞ্চলের শত শত হেক্টর বোরো ধানের জমিতে পানি জমেছে। অনেক জমিতে বাতাসে নুয়ে পড়েছে ধান। এতে আধা পাকা ধান জমিতেই নষ্ট হচ্ছে। এদিকে বজ্রপাতের আতঙ্ক ও শ্রমিক সংকটে জমির ধান কাটতে পারছেন চাষিরা। এর মধ্যে মৌসুম শুরুর আগেই শ্রমিকের মজুরি দাঁড়িয়েছে দৈনিক ৭০০-৮০০ টাকা।
ডুবেছে হাওরের ২ হাজার হেক্টর জমির ধান, বিপাকে কৃষকটানা বৃষ্টি ও উজানের ঢলের পানিতে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে তলিয়ে গেছে প্রায় ২ হাজার হেক্টর জমির পাকা বোরো ধান। এতে চরম বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। আর বৃষ্টি ও ঢল অব্যাহত থাকায় আরও বিস্তীর্ণ এলাকা ফসল তলিয়ে যাওয়ার শঙ্কাও করছেন কৃষক ও কৃষি বিভাগ।
৩ বছরের প্রকল্প শেষ হয়নি ৮ বছরেও: এক ঘণ্টার বৃষ্টিতে ডুবল চট্টগ্রামমাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই আবারও জলমগ্ন হয়ে পড়েছে চট্টগ্রাম নগরের বিস্তীর্ণ এলাকা। চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহে বাধা, দীর্ঘসূত্রতায় প্রকল্প শেষ না হওয়া, অর্থ ছাড়ে বিলম্ব এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ঘাটতিকে এই পরিস্থিতির প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
দেশজুড়ে কালবৈশাখী ও ভারী বৃষ্টির দাপট, থাকতে পারে আরও ৩-৪ দিনটানা তাপপ্রবাহের পর পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও ভারী বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে।
উজানের ঢল ও বৃষ্টিতে ডুবল হাকালুকি হাওরের কৃষকদের স্বপ্নগত শুক্রবার রাতে কয়েক ঘণ্টা ভারী বৃষ্টি হয় হাওয় এলাকায়। পাশাপাশি জুড়ী, কণ্ঠিনালা, গোগালিছড়া ও ফানাই নদী দিয়ে উজানের পাহাড়ি ঢলের পানি নেমে আসে। পর দিন শনিবার সকাল থেকেই হাওরের উগলা ও হাসইরডিবি বিলে পানি প্রবেশ শুরু করে। দুপুরের মধ্যেই তলিয়ে যায় বিস্তীর্ণ ধানখেত।
রাজধানীতে সন্ধ্যায় হঠাৎ বৃষ্টিরাজধানীতে আজ বুধবার সন্ধ্যার পর বৃষ্টি শুরু হয়েছে। প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দিয়ে শুরু হলেও কিছুক্ষণের মধ্যে তা বজ্রপাতসহ মাঝারি বৃষ্টিতে পরিণত হয়। হঠাৎ বৃষ্টিতে ছিল কালবৈশাখীর আমেজ। এ ছাড়া ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে।
যুদ্ধের মধ্যেই নতুন বিপদের মুখে মধ্যপ্রাচ্যচলমান যুদ্ধে বিধ্বস্ত মধ্যপ্রাচ্য। নাগরিকরা নিত্য কাজ দূরে থাক, ভুলতে বসেছে স্বস্তির ঘুমও। এর মধ্যেই এই অঞ্চলের দেশগুলোর জন্য ভয়াবহ বিপদ ধেয়ে আসছে। আগামীকাল বৃহস্পতিবার শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
শিলাবৃষ্টি কেন হয়, কখন হয়গতকাল শুক্রবার সন্ধ্যার পর ঢাকায় শিলাবৃষ্টি শুরু হয়। শুরুর দিকে বৃষ্টির তীব্রতা থাকলেও রাত ৯টার দিকে তা কমে আসে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই আড়াই ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপর গতরাত থেকে এখন পর্যন্ত হবিগঞ্জ ও সুনামগঞ্জসহ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।