স্ট্রিম ডেস্ক

আফগানিস্তানে গত তিন দিন ধরে চলা তীব্র তুষারপাত ও ভারী বৃষ্টিপাতে অন্তত ৬১ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছেন। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ শনিবার (২৪ জানুয়ারি) জানান, গত বুধবার থেকে শুরু হওয়া এই দুর্যোগে দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ১৫টিতেই ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। তুষারপাত ও বৃষ্টির কারণে অনেক এলাকার রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।
মুখপাত্র আরও জানান, প্রাকৃতিক এই বিপর্যয়ে ১৫টি প্রদেশের অন্তত ৪৫৮টি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে এবং কয়েক শ গবাদিপশু মারা গেছে। দুর্গম এলাকাগুলো থেকে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগানিস্তান চরম আবহাওয়াজনিত দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ। দশকের পর দশক ধরে চলা যুদ্ধ, দুর্বল অবকাঠামো, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটিতে এ ধরনের দুর্যোগের ক্ষয়ক্ষতি ক্রমাগত বাড়ছে। বিশেষ করে দুর্গম এলাকায় মাটির তৈরি বাড়িগুলো তুষারপাত বা বৃষ্টির ধাক্কা সইতে পারে না। এর আগে ২০২৪ সালেও দেশটিতে আকস্মিক বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালেও আফগানিস্তান বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটের দেশ হিসেবে রয়ে গেছে। প্রায় ১ কোটি ৮০ লাখ অভাবী মানুষকে সহায়তা দিতে জাতিসংঘ ১৭০ কোটি ডলারের তহবিল সংগ্রহের আবেদন জানিয়েছে। এদিকে ইউনিসেফ সতর্ক করেছে, গত বছরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর প্রায় ২ লাখ ৭০ হাজার শিশু তীব্র ঠান্ডাজনিত প্রাণঘাতী রোগের ঝুঁকিতে রয়েছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে