আগুনে ছাই প্রথমার ২৩ হাজার বই, ক্ষতি প্রায় ৯০ লাখ টাকাপ্রথম আলো ভবনে দেওয়া আগুনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে প্রথমা প্রকাশনের বইয়ের দোকান ও অনলাইন স্টোর ‘প্রথমা ডটকম’। বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডে মোট ২২ হাজার ৯৯৩ কপি বই ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বাজারমূল্য ৯০ লাখ ৬০ হাজার টাকারও বেশি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভাঙচুর ও মব বন্ধে দ্রুত যৌথ অভিযান শুরু হবে: ইসি সানাউল্লাহভাঙচুর ও মব বন্ধে দ্রুত যৌথ অভিযান শুরু হবে জানালেন ইসি সানাউল্লাহ
গানে গানে ছায়ানটের প্রতিবাদসংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর সাম্প্রতিক সহিংস আক্রমণের প্রতিবাদে ‘গানে গানে সংহতি-সমাবেশ’ করেছে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে এ সংহতি-সমাবেশ অনুষ্ঠিত হয়। ছায়ানটে ভাঙচুর ও লুটপাটের বিরুদ্ধে সংস্কৃতিবিরোধী অপশক্তি রুখে দেওয়ার
উদীচী কার্যালয়ে হামলায়: অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে মামলাউদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাতে উদীচীর সাধারণ সম্পাদক মোস্তফা জামসেদ আনোয়ার (তপন) বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
ছায়ানটে হামলা: বাদ্যযন্ত্র ও সার্ভার পোড়ানোর অভিযোগ, বিচার দাবিরাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনে হামলা চালিয়ে বাদ্যযন্ত্র ও সার্ভার পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছে কর্তৃপক্ষ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে একদল লোক এই তাণ্ডব চালায়। এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছে
প্রথম আলো-ডেইলি স্টারে ভাঙচুরভিডিও দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ডিএমপি কর্মকর্তাভিডিও দেখে দেখে প্রথম আলো ও ডেইলি স্টারে রাতভর ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। এই ঘটনায় করা হচ্ছে মামলা।
ওসমান হাদির মৃত্যু পরবর্তী অস্থিরতার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমেইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল বাংলাদেশ। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রথমে বিক্ষোভ হয় ঢাকার শাহবাগ এলাকায়। পরে তা চট্টগ্রামসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।
ছায়ানট ভবনে হামলা, ভাঙচুরইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে ছায়ানট ভবনেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুরগতকাল সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিএনপির একটি আনন্দ মিছিল থেকে যাওয়া লোকজন উপজেলার কামালপুর গ্রামে আবদুল হামিদের পৈতৃক বাড়িতে হামলা করে। এ সময় বাড়িটিতে তাঁর কোনো স্বজন উপস্থিত না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতাআওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ১৩ নভেম্বর সকাল ১০টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে বুলডোজার দিয়ে স্তম্ভটি গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে, ৫ আগস্ট স্তম্ভটি ভাঙচুর করা হয়।
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বোয়ালমারী রণক্ষেত্র৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে শুক্রবার বিকেলে রণক্ষেত্রে পরিণত হয় ফরিদপুরের বোয়ালমারী সদর। এতে অন্তত ১৫ জন আহত হন। ২০টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় একটি শপিং কমপ্লেক্সে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মাজার ভাঙচুর ও উগ্রবাদী কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনমাজার ভাঙচুর, অগ্নিসংযোগ এবং উগ্রবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সুফিবাদের অনুরাগী দার্শনিক ও লেখক ফরহাদ মজহারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কুষ্টিয়ায় দুর্গাপ্রতিমা ভাঙচুর, মামলা করতে চাইছেন না ভুক্তভোগীরাকুষ্টিয়ার মিরপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা করতে চাইছেন না মন্দির কমিটি ও দুর্গাপূজা উদযাপন কমিটির কেউ। মিরপুর থানার ওসি বলছেন, অজ্ঞাতনামা আসামি করে মামলা করা যায় জানানোর পরও তারা মামলা করতে রাজি হচ্ছেন না।
থামছে না মাজারে হামলা, নিরাপত্তাহীনতায় পীর-আশেকানরারাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার শরিফে হামলা-ভাঙচুর এবং তাঁর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দেশজুড়ে আলোড়ন তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এই ঘটনায় সমালোচনার ওঠে। যদিও সরকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ‘এ ধরনের বর্বরতা সহ্য করা হবে না।’
নুরাল পাগলার দরবার কাণ্ডে গ্রেপ্তার ১৪প্রশাসনের কেউ জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না: অতিরিক্ত ডিআইজিনুরাল পাগলার দরবারের হামলার সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহীতে মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, দাঁড়িয়ে ছিলেন ওসিরাজশাহীতে পবায় পুলিশ সদস্যদের উপস্থিতিতেই মাইকে স্লোগান দিয়ে এক ‘পীরের’ খানকা শরিফ ভাঙচুর করেছে ‘বিক্ষুব্ধ লোকজন’।
জাতীয় পার্টির কার্যালয়ে আবার ভাঙচুর, আগুনরাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।