ভারতের বিহারে মন্দিরে পদদলিত হয়ে নিহত অন্তত ৯ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলায় একটি মন্দিরে পূজা দেওয়ার সময় ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত ৯ নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মানুষ। মঙ্গলবার (৩১ মার্চ) চৈত্রের শেষ মঙ্গলবার উপলক্ষে নালন্দার মা শীতলা মন্দিরে উপচে পড়া ভিড় থেকে এই দুর্ঘটনা ঘটে।
নরেন্দ্র মোদির ব্যক্তিগত জীবন নিয়ে ‘গুরুতর প্রশ্ন’, বিজেপি নেতার মন্তব্যে তোলপাড়সাম্প্রতিক এক পডকাস্ট ঘিরে আবারও ভারতজুড়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরে নানা প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্যে উঠে এসেছে তথাকথিত ‘এপস্টিন সংযোগ’ থেকে শুরু করে সরকারি তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয়। এই বক
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: কার দিকে ঝুঁকছে পাল্লা, কী বলছে সমীক্ষাসব জায়গাতেই এখন একটাই প্রশ্ন: বাংলায় কি আবার ক্ষমতায় আসবে তৃণমূল, নাকি ঘুরে দাঁড়াবে বিজেপি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিভিন্ন সংস্থা ও মিডিয়া হাউস এরইমধ্যে মতামত সমীক্ষা বা ‘ওপিনিয়ন পোল’ প্রকাশ করতে শুরু করেছে। সেসব পোলের ফলাফল বলছে, লড়াই এখনো তৃণমূল বনাম বিজেপি, কিন্তু আগের মতো একতরফা নয়।
হরমুজ প্রণালিতে ভারত-পাকিস্তানসহ পাঁচ বন্ধু রাষ্ট্রের জাহাজ চলছে: ইরানপশ্চিমা গণমাধ্যমের হরমুজ প্রণালি বন্ধের দাবি সত্য নয় উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, শুধু শত্রু দেশগুলোর জন্য বন্ধ থাকলেও ‘বন্ধু’ রাষ্ট্রগুলোর জন্য হরমুজ উন্মুক্ত রয়েছে।
ভারতে বাসে আগুন লেগে ১২ জনের মৃত্যু, আহত ২০ভারতের অন্ধ্রপ্রদেশের মারকাপুরাম এলাকায় বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টিপার লরির সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভারতে বিধানসভা নির্বাচননির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ৬০ লাখ বিচারাধীন ভোটারের কী হবেপশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে দেশেটির নির্বাচন কমিশন। গতকাল রোববার (১৫ মার্চ) বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ এই তারিখ প্রকাশ করে। পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট হবে। ২৩ এপ
খামেনির মৃত্যুতে শোকএবার ঈদ উদযাপন করবে না ভারতের মধ্যপ্রদেশের শিয়া সম্প্রদায়যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানিয়ে ভারতের মধ্য প্রদেশ রাজ্যে বসবাসকারী শিয়া মুসলমানরা এবার ঈদের উৎসব উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রদিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনভারত উদ্বেগজনক দেশ, ‘র’ নিষিদ্ধে মার্কিন কমিশনের সুপারিশভারতে ধর্মীয় স্বাধীনতা খর্ব ও লঙ্ঘনের অভিযোগে কট্টরপন্থী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)।
অতিরিক্ত ডিজেল সরবরাহে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করছে ভারতমধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
ভারত কেন নতুন সন্ত্রাসবিরোধী কৌশলের কথা ভাবছেগত মাসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের প্রথম আনুষ্ঠানিক জাতীয় সন্ত্রাসবিরোধী নীতি ও কৌশল প্রকাশ করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘প্রহার’। এই ঐতিহাসিক দলিলটি প্রতিক্রিয়াশীল ও খণ্ডিত নিরাপত্তা কাঠামো থেকে সুসংগঠিত আইন-ভিত্তিক কাঠামোতে রূপান্তরের ইঙ্গিত—যা ভারতের বৈচিত্র্যময় নিরাপত্তা সংস্থাগুলোর জন্
শত বছরের ঐতিহ্য: রুহ আফজা এখনও কেন জনপ্রিয়আপনি কি জানেন এই রুহ আফজা প্রথম তৈরি করা হয়েছিল প্রচন্ড গরমে রোগীদের সতেজ রাখার সিরাপ হিসেবে? প্রথমবার যে মানুষেরা রুহ আফজার স্বাদ নিয়েছিলেন, তাঁরা জানতেন না ওই শরবতে ঠিক কী কী ছিল। তবু এর স্বাদ আর সুবাস মানুষের মনে জায়গা করে নেয় খুব দ্রুত।
ভারত থেকে আসছে ৫০০০ টন ডিজেল, খালাস দিনাজপুরেভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আসা শুরু হয়েছে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পৌঁছাবে। সোমবার থেকে ভারত প্রান্ত থেকে পাম্পিং শুরু হয়েছে, যা আগামীকাল বুধবারের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
আসামের নির্বাচন ও কূটনীতি: যেখানে দীর্ঘ হচ্ছে বাংলাদেশের ছায়ানির্বাচনের সময় ঘনিয়ে এলেই আসামের রাজনীতিতে বাংলাদেশ একটি ‘হুমকি’ হিসেবে আবির্ভূত হয়। অভিবাসন, জনমিতি পরিবর্তনের আতঙ্ক এবং সীমান্ত নিরাপত্তার ধোয়া তুলে সেখানে চরম ভারত-বাংলাদেশ মেরুকরণ শুরু হয়।
সন্তানের টানে বাংলাদেশে এসে কারাগারে, ৮ মাস পর ভারতে ফিরলেন ফাল্গুনী রায়সন্তানের টানে ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ফাল্গুনী রায়। তবে প্রাক্তন স্বামী তাঁকে মারধরের পর পাসপোর্ট ছিনি নেওয়ার পর দেশে ফিরতে গিয়ে তিনি আটক হন গিয়ে বিজিবি হাতে। এরপর আট মাসের বেশি সময় বাংলাদেশের কারাগারে থাকতে হয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে দেশে ফিরলেন তিনি।
কেন হঠাৎ ভারতকে রাশিয়ার তেল কিনতে ছাড় দিল আমেরিকা?মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা চালু রেখেছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর। কিন্তু সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবার সাময়িকভাবে ভারতকে রাশিয়ার তেল কিনতে ছাড় দিয়েছে। প্রশ্ন উঠছে, কেন এই সিদ্ধান্ত? এর পেছনে কী কূটনৈতিক ও অর্থনৈতিক হিসাব কাজ করছে?
‘আজাদি’র প্রতিধ্বনি: জেএনইউ ও ভারতের রাজনীতিভারতের রাজনীতিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ একটি শক্তিশালী রাজনৈতিক বয়ান। কেন ভারতের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর মতো উচ্চপদস্থ ব্যক্তিরা একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন নিয়ে এতটা উদ্বিগ্ন থাকেন? এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক, কৌশলগত এবং আদর্শিক কারণ।
মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে ভারত ও ইউরোপে তীব্র জ্বালানি সংকটমধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় কাতার এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর ফলে ভারত ও ইউরোপে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং গ্যাসের দাম একলাফে ৩০ শতাংশ বেড়েছে।