হাদিকে গুলির ‘পেছনের শক্তিকে’ স্পষ্ট করার দাবি ডা. শফিকুরেরনির্বাচনী তফসিলের পর দিন সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে টার্গেট করে গুলি করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
নির্বাচন বানচাল করার শক্তি পৃথিবীতে নেই: প্রেস সচিবত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদের এই সরকার কঠোর হাতে দমন করবে।
হাদির ওপর হামলা নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা: বিএনপিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বিএনপি।
ইনকিলাব মঞ্চের গুলিবিদ্ধ হাদি ‘লাইফ সাপোর্টে’রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে।
ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি জামায়াত আমিরেরঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন।
জনসভার ২৪ ঘণ্টা আগে পুলিশকে জানাতে হবেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনসভা করার জন্য প্রার্থীকে ২৪ ঘণ্টা আগে এই ব্যাপারে পুলিশকে অবহিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিলকে প্রাথমিকভাবে স্বাগত জানাল ইসলামী আন্দোলনইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হয়েছে ভেন্টিলেশনেসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর শ্বাসকষ্ট ও অন্যান্য জটিলতা বৃদ্ধি পাওয়ায় তাঁকে ভেন্টিলেশন (লাইফ সাপোর্ট) দেওয়া হচ্ছে।
নির্বাচনী ইশতেহারে পাহাড়ের সমস্যা সমাধানের রোডম্যাপ চাইলেন দেবপ্রিয় ভট্টাচার্যপার্বত্য চট্টগ্রামে ভূ-রাজনৈতিক পরিস্থিতির বিকাশ ঘটছে ও এতে একাধিক দেশ জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি সতর্ক করে বলেছেন, বিষয়টি জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতার জন্য গুরুত্বপূর্ণ।
তফসিলের মধ্য দিয়ে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু হলো: মির্জা ফখরুলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সরকার ও ইসিকে এনসিপির ধন্যবাদজাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সময়োপযোগী এই সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে দলটি।
এনসিপির শীর্ষ নেতাদের আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী কারাআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দফায় ১২৫ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আরও দুই দফায় নাম ঘোষণা করে ৩০০ আসনে প্রার্থী পূর্ণ করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটোয়ারী।
আপাতত বিদেশ নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকেরাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না। কবে নাগাদ নেওয়া হতে পারে, সে প্রসঙ্গে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিষয়টি নিয়ে নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি।
নির্বাচনে টাকার খেলা বন্ধ না হলে সংসদ মাফিয়াদের দখলে যাবে: সাইফুল হকআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাকার খেলা ও কালো টাকার প্রভাব বন্ধ না হলে আগামী সংসদও বিত্তবান, ব্যবসায়ী ও রাজনৈতিক মাফিয়াদের আধিপত্যে নষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
জুলাই আন্দোলনে শহীদ সাজিদের চাচাতো ভাই পেলেন এনসিপির মনোনয়নজুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ ইকরামুল হকের চাচাতো ভাই সাইদুল ইসলাম পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন।
সবচেয়ে বেশি নারী প্রার্থী মনোনয়ন দিল এনসিপিত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম ধাপেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৪ নারীকে মনোনয়ন দিয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রাথমিক মনোনয়ন তালিকায় এটিই সর্বোচ্চ।