রূপপুর প্রকল্পরাশিয়ায় কর্মকর্তাদের ‘হোটেল বিলাসে’ গচ্চা ৩ কোটি টাকাকর্মকর্তাদের জন্য বাসাভাড়া করা হয়। সাত বছরে এজন্য দিতে হয়েছে ৭৭ লাখ টাকার বেশি। কিন্তু এসব বাসায় কখনো থাকেননি। বরং হোটেলে বিলাসী জীবন কাটিয়েছেন কর্মকর্তারা, যার জন্য প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা বাড়তি দিতে হয়েছে সরকারকে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন মন্ত্রী ফকির মাহবুব ও উপদেষ্টা রেহান আসিফদেশের জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
রূপপুর প্রকল্পে বাড়ছে ব্যয়, আলো জ্বলবে কবেরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে নতুন করে প্রায় ২৫ হাজার ৫৯২ কোটি টাকা ব্যয় বাড়ছে। রোববার (২৫ জানুয়ারি) অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রথম সংশোধিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের জন্য তোলা হচ্ছে।
রূপপুর প্রকল্পে লাগামহীন ব্যয়, প্রশ্ন স্বচ্ছতা নিয়েওরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়ছে প্রায় ২৫ হাজার ৫৯২ কোটি ৮৫ লাখ টাকা। পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) ১১ জানুয়ারির সভায় নতুন করে এই প্রস্তাব দেয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
রূপপুর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে বিজ্ঞান উপদেষ্টা, শিগগির ফুয়েল লোডিং শুরুর আশাবিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সরেজমিনে প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ শেষে তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই নিউক্লিয়ার ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হবে।
রূপপুর প্রকল্পে কেনাকাটায় অনিয়ম: শাস্তি পেলেন দুই প্রকৌশলীরূপপুর গ্রিন সিটি প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠার পর ২০১৯ সালের ১৯ মে গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পৃথক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি প্রমাণ হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: আন্দোলন ঘিরে হচ্ছেটা কীকর্মক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার অভিযোগ তুলে চলতি মাসের ৬ তারিখ থেকে প্রতিবাদী নানা কর্মসূচি পালন করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রধান প্রকৌশলীসহ গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তা ও কর্মচারীরা।