সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়: তথ্যমন্ত্রীসাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
আইএফজে, এফএপিএজে ও এসএজেএফের উদ্বেগ‘সাংবাদিকদের হুমকি দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়’বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের আগে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে সাংবাদিকদের নিয়ে কাজ করা তিনটি আন্তর্জাতিক সংস্থা।
ভোটকেন্দ্রে মোবাইল বহনে নিষেধাজ্ঞা: সাংবাদিকদের ক্ষোভআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে কড়াকড়ি আরোপের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকরা।
সাংবাদিকদের পেশাদারত্বের বিষয়ে আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টাসাংবাদিকদের পেশাদারত্বের বিষয়ে আপসহীন হওয়ার এবং কোনো অবস্থাতেই আর দলীয় লেজুড়বৃত্তি না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
অপতথ্য রুখতে মিডিয়া লিটারেসি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদতথ্যের প্রাচুর্য নয়, বরং সত্যের অভাবই এই সময়ের গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, অপতথ্য রুখতে এখন মিডিয়া লিটারেসি প্রয়োজন।
গণমাধ্যম কমিশন ২০২৬-এ কী আছে, আপত্তি কোথায়অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষে এসে বাংলাদেশের গণমাধ্যম ও তথ্য প্রবাহের জগতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গত ২৮ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া জনসম্মক্ষে প্রকাশ করেছে।
সামনে নির্বাচন ও গণমাধ্যমের অগ্নিপরীক্ষাগণমাধ্যম চেষ্টা করেছে, কিন্তু তাদের সীমাবদ্ধতা ছিল পাহাড়সম। গণমাধ্যমের নিজস্ব ব্যবসায়িক স্বার্থ, মালিকপক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ সবসময়ই ছিল। সব ক্ষেত্রে সেই চাপ মোকাবিলা করা সম্ভব হয় না।
ঢাবির ১০ শিক্ষার্থী পেলেন ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেওয়া হয়েছে। ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় তাঁরা এ সম্মাননা পান।
প্রথম আলো-ডেইলি স্টারে হামলাকে ‘মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ’ বললেন নূরুল কবিরপ্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনাকে ‘মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর।
সাংবাদিকরা সামাজিক ডাক্তার, কাজই ত্রুটি ধরা: মাহফুজ আনামসাংবাদিকদের ‘সোশ্যাল ডক্টর’ বা সামাজিক ডাক্তার উল্লেখ করে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, শরীরে রোগ আছে কিনা, জানতে যেমন মানুষ চিকিৎসকের কাছে যায়; তেমনি সাংবাদিকরাও সোশ্যাল ডক্টর। সবসময় তাদের কাজই হল সমাজ পরিচালনার সীমাবদ্ধ ও ব্যর্থতাগুলোকে তুলে ধরা।
স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ‘গণমাধ্যম সম্মিলন’ শুরুমতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ঢাকায় গণমাধ্যম সম্মিলন শুরু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে এই সম্মিলন শুরু হয়।
সাংবাদিকদের এআই সক্ষমতা বৃদ্ধিতে পিআইবি–ইউনেস্কোর প্রশিক্ষণ কর্মশালাসাংবাদিকতায় তথ্য যাচাইয়ের দক্ষতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সচেতনতা এবং তথ্যের অখণ্ডতা নিশ্চিত করার লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
এনসিপির ভেতর থেকে নতুন গণতান্ত্রিক শক্তি বের হয়ে আসবে: তাসনিম খলিলস্ট্রিম টকের আজকের পর্বে ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদের সঙ্গে আলোচনায় আছেন নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল।
প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: আরও ৩ জন গ্রেপ্তাররাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জাকির হোসেন শান্ত (২৯), মো. স্বপন মন্ডল (৩০) ও নিয়াজ মাহমুদ ফারহান (২১)।
ডেইলি স্টারে হামলার ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে মামলারাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
যদি অনৈতিকতার আশ্রয় নিই তাহলে পর্ণগ্রাফির ব্যবসা করাই ভালো, সাংবাদিকতা নয়: কামাল আহমেদবাংলাদেশের গণমাধ্যমের সম্ভাবনা, সংকট ও চ্যালেঞ্জ, নতুন মিডিয়ার আত্মপ্রকাশ, গণমাধ্যমের উদ্দেশ্য, গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ, সাংবাদিক ও সংবাদমাধ্যমের মান এবং সংবাদমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে ঢাকা স্ট্রিমের সঙ্গে কথা বলেছেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ।
ক্ষমতায় গেলেই সাংবাদিক নিবর্তনের মানসিকতা ফিরে আসে: অ্যাটর্নি জেনারেলঅ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, যারাই ক্ষমতায় আসেন তারাই সাংবাদিক নিবর্তনের মানসিকতা মনে পোষণ করেন। একারণে যারা রাজনৈতিকভাবে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন তাদের মানসিকতায় পরিবর্তন না আসা পর্যন্ত সাংবাদিক নির্যাতন বন্ধ হবে না।