স্ট্রিম ডেস্ক

সকাল দেখেই যদি দিন কেমন যাবে ধরে নেওয়া হয়, তবে এবার বিশ্বকাপে দেখা যেতে পারে লাল কার্ডের ছড়াছড়ি। উদ্বোধনী ম্যাচেই যে দেখা মিলেছে তিন তিনবার লাল কার্ডের। সেই ম্যাচে স্বাগতিক ম্যাক্সিকো অবশ্য তুলনামূলকভাবে বেশ সহজ জয়ই পেয়েছে।
মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা জিতেছে ২-০ ব্যবধানে।
ম্যাচের ৯ম মিনিটেই গোল করে দুর্দান্ত সূচনা করে মেক্সিকো। অবশ্য গোলটি আসে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্পেফেলো সিথোলের মারাত্মক এক ভুলে। গোল কিক থেকে পাওয়া বল নিয়ে যখন দল আক্রমণ গোছানোর চেষ্টা করছিল, তখন সিথোলে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই সুযোগের সদ্ব্যবহার করে ম্যাক্সিকোর ফরোয়ার্ড জুলিয়ান কুইনোনেস ডান পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান। এরপর দুই দলই আক্রমণ শানালেও জালের দেখা পাননি।
ম্যাচটি তিক্ত হয়ে ওঠে দ্বিতীয়ার্ধে। ৫০ মিনিটের মাথায় এবারের টুর্নামেন্টের প্রথম লাল কার্ডটি দেখেন সেই স্পেফেলো সিথোলই। এতে ১০ জনের দলে পরিণত হয় ‘বাফানা বাফানা’। মেক্সিকানরা এই সুযোগ হাতছাড়া করেননি। ৬৭ মিনিটে রাউল জিমেনেস মেক্সিকোর হয়ে নিজের প্রথম ও ম্যাচের দ্বিতীয় বিশ্বকাপ গোলটি করেন।
ব্যাক পোস্টে দুর্দান্ত এক দৌড়ে দুর্দান্ত হেডে বল জালে পাঠান এই স্ট্রাইকার। ৩৫ বছরের রাউলের জন্য এই গোল অনেক কিছু। ২০২০ সালে মাথায় পাওয়া গুরুতর আঘাত তার ক্যারিয়ারকেই হুমকির মুখে ফেলে দিয়েছিল। এরপর বিশ্বকাপ দলে ডাক পাওয়া এবং প্রথম গোল করার পর মাঠেই তিনি খুশির কান্নায় ভেঙে পড়েন।
এরপর দুটি অপ্রীতিকর ঘটনার মধ্য দিয়ে ম্যাচটি শেষ হয়। বল ছাড়াই প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানে। আর শেষ বাঁশির ঠিক আগমুহূর্তে দক্ষিণ আফ্রিকার একটি নিশ্চিত সুযোগ নষ্টে ফাউল করে লাল কার্ড দেখেন মেক্সিকোর সিজার মন্তেস।
সূত্র: ইএসপিএন ও সিএনএন

বিশ্বের ফুটবল ভক্তরা যখন ৪৮ দলের বিশ্বকাপেই মানিয়ে নিচ্ছে, তখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভাবছেন আরও বড় কিছু। পুরুষদের বিশ্বকাপ ৪৮ থেকে ৬৪ দলে উন্নীত করার প্রস্তাব খতিয়ে দেখছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
৭ ঘণ্টা আগে
কয়েক বছর আগেও হারের বৃত্ত আর শূন্য গ্যালারি ছিল বাংলাদেশ ফুটবল দলের বাস্তবতা। তবে গত দেড়-দুই বছরে এই দৃশ্যপট পাল্টে গেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বেড়ে উঠলেও শিকড়ের টানে লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে বাংলাদেশে আসছেন প্রবাসী ফুটবলাররা। হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের মতো তারকাদের হাত ধরে নতুন পথ দেখছে
১২ জুলাই ২০২৬
বিশ্বকাপের ১০০ লড়াই শেষে এখন বাকি শেষ চার ম্যাচ। ৪৮ দলের এই মহাযজ্ঞে টিকে রয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা চার পরাশক্তি—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড।
১২ জুলাই ২০২৬
অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের জোড়া গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে পা রাখল লিওনেল মেসির আর্জেন্টিনা। ১১১ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতায় ছিলো ম্যাচ। ১১২ মিনিটে মাঠের সব সমীকরণ বদলে দেন জুলিয়ান আলভারেজ।
১২ জুলাই ২০২৬