স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে কাস্টমস শুল্ক ও ভ্যাট কাঠামোয় বড় ধরনের সংস্কারের প্রস্তাব দিয়েছে।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) তুলে ধরা পৃথক দুটি প্রস্তাবে কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রযুক্তিপণ্যে শুল্ক কমানো, দেশীয় উৎপাদনে কর-সুবিধা এবং বিনিয়োগবান্ধব করনীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিডার কাস্টমস-সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে, শিল্প খাতে উৎপাদন ব্যয় কমাতে বিভিন্ন কাঁচামাল, যন্ত্রাংশ, রাসায়নিক দ্রব্য, ইলেকট্রনিক উপাদান ও প্রযুক্তিপণ্যে আমদানি শুল্ক পুনর্বিন্যাস করা প্রয়োজন। এতে স্থানীয় শিল্প উদ্যোক্তারা কম খরচে উৎপাদন করতে পারবেন এবং রপ্তানি প্রতিযোগিতা বাড়বে। একই সঙ্গে কিছু পণ্যে অতিরিক্ত শুল্ক ও অগ্রিম কর কমানোর সুপারিশ করা হয়েছে।
প্রস্তাবে বৈদ্যুতিক যানবাহন (ইভি), সেমিকন্ডাক্টর, মেডিকেল যন্ত্রপাতি, টেস্টিং ল্যাব সরঞ্জাম, তথ্যপ্রযুক্তি ও হাইটেক শিল্পের কাঁচামালে বিশেষ শুল্ক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। বিডার মতে, এসব খাতে বিনিয়োগ বাড়লে দেশে নতুন প্রযুক্তি স্থানান্তর, দক্ষ কর্মসংস্থান এবং রপ্তানি আয় বাড়বে।
অন্যদিকে ভ্যাট-সংক্রান্ত প্রস্তাবে দেশীয় উৎপাদনমুখী শিল্পকে উৎসাহ দিতে স্থানীয় মূল্য সংযোজনভিত্তিক কর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে। আমদানি-নির্ভর ব্যবসার তুলনায় দেশীয় উৎপাদনকারীরা যাতে বেশি সুবিধা পান, সে জন্য ক্যাটাগরি অনুযায়ী ভ্যাট কাঠামো নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
বিডা বলেছে, দেশে তৈরি পণ্যে উচ্চ স্থানীয় উপাদান ব্যবহারকারী প্রতিষ্ঠানকে কম ভ্যাট হার দিলে আমদানি নির্ভরতা কমবে, দেশীয় সরবরাহ শৃঙ্খল শক্তিশালী হবে এবং নতুন উদ্যোক্তা তৈরি হবে। বিশেষ করে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার, বৈদ্যুতিক পণ্য ও ইলেকট্রনিক সামগ্রী উৎপাদনে এই সুবিধা কার্যকর হতে পারে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, পানি সরবরাহ, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও খাদ্যপণ্য খাতেও কর ছাড় দিলে নতুন বিনিয়োগ আসবে। কিছু ক্ষেত্রে সম্পূরক শুল্ক হ্রাসের কথাও উল্লেখ করা হয়েছে।
বিনিয়োগ সংশ্লিষ্টরা মনে করছেন, বাজেটে বিডার এসব প্রস্তাব আংশিক বা পুরোপুরি বাস্তবায়ন হলে শিল্প খাতে নতুন বিনিয়োগ বাড়বে, উৎপাদন ব্যয় কমবে এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে। তবে রাজস্ব আদায়ে সম্ভাব্য প্রভাব বিবেচনায় এনবিআর কতটুকু গ্রহণ করবে, সেটিই এখন দেখার বিষয়।

.png)

পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের সুযোগ বেসরকারি খাতে দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে নীতিমালা করার উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) খসড়া নীতিমালা প্রণয়নে মাত্র চার দিন দেওয়া হয়েছে।
০৮ আগস্ট ২০২৬
টানা বৃষ্টিতে খেত নষ্ট হওয়ায় শাক-সবজির দামে লেগেছিল আগুন। কয়েক দিন আগেও অধিকাংশ সবজির দাম ছিল শতকের আশেপাশে। শুক্রবার (৭ আগস্ট) সেই দাম কিছু কমেছে। তবে ওই সময় মাছ, মাংস ও ডিমের দামে যে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়, তা কমেনি।
০৭ আগস্ট ২০২৬
দেশের স্বর্ণ খাতকে আনুষ্ঠানিক রূপ দিতে ‘স্বর্ণ নীতিমালা ২০১৮ (সংশোধিত) ২০২৬’-এর খসড়া প্রণয়ন করেছে সরকার। আগামী রোববারের মধ্যে প্রস্তাবিত নীতিমালার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও অংশীজনদের লিখিত মতামত দিতে বলা হয়েছে।
০৬ আগস্ট ২০২৬
‘মাঝে মাঝে চেষ্টা করে দেখা অন্য সব ধরন বাদ দিলে, গণতন্ত্রই হলো সরকারের সবচেয়ে নিকৃষ্ট রূপ।’ ১৯৪৭ সালে উইনস্টন চার্চিল যখন এই বিখ্যাত পরিহাসটি করেছিলেন, তখন তিনি একটি রূঢ় সত্যকেই স্বীকার করে নিয়েছিলেন। সেটি হচ্ছে, গণতন্ত্র ত্রুটিপূর্ণ হলেও এটি এখন পর্যন্ত স্বৈরতান্ত্রিক বিকল্পগুলোর চেয়ে বহুগুণে শ্রেষ
০৫ আগস্ট ২০২৬