স্ট্রিম প্রতিবেদক

ব্যাংকগুলোর শাখা বা সেবাকেন্দ্র স্থাপনে ভাড়ার চুক্তি হতে হবে কমপক্ষে ছয় বছর। চুক্তি চলাকালীন প্রথম তিন বছরের মধ্যে কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। তিন বছর পর ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে, তা মূল ভাড়ার ১৫ শতাংশের বেশি হতে পারবে না। এ ছাড়া সার্ভিস চার্জ কোনোভাবেই মূল ভাড়ার ১০ শতাংশের বেশি হবে না।
দেশের তফসিলি ব্যাংকগুলোর শাখা, উপশাখা, বুথসহ বিভিন্ন ব্যবসায় কেন্দ্র স্থাপন, স্থানান্তর এবং ভবন ভাড়া নেওয়ার ক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে রোববার (২৬ জুলাই) নতুন একটি সমন্বিত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।
এতে ভাড়া-সংক্রান্ত বিষয় সুনির্দিষ্ট করা হয়েছে। মূলত ব্যাংকগুলোর পরিচালন ব্যয় কমিয়ে আমানতকারীদের স্বার্থরক্ষা এবং শহর ও পল্লি অঞ্চলে সুষম ব্যাংকিং সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ থেকে ‘ব্যাংক ব্যবসা কেন্দ্র স্থাপন, স্থানান্তর, ভাড়া/ইজারা গ্রহণ ও চুক্তি নবায়ন সংক্রান্ত নীতিমালা’ শীর্ষক এই নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়েছে, শহর এলাকায় একটি শাখার আয়তন হবে সর্বোচ্চ ৬ হাজার বর্গফুট এবং পল্লি এলাকায় সর্বোচ্চ ৩ হাজার বর্গফুট হতে পারবে। উপশাখার জন্য সর্বোচ্চ এক হাজার বর্গফুট, কালেকশন বুথের জন্য ৩৫০ বর্গফুট এবং এটিএম বুথের জন্য ১০০ বর্গফুট জায়গা বরাদ্দ রাখা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলো চাইলেই যেকোনো জায়গায় ব্যবসায় কেন্দ্র স্থাপন করতে পারবে না। কিছু ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। আবার কিছু ক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজস্ব সিদ্ধান্তের ক্ষমতা দেওয়া হয়েছে। নতুন শাখা (শহর ও পল্লি), উপশাখা, কালেকশন বুথ, এবং ফরেন কারেন্সি এক্সচেঞ্জ বুথ স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ‘নীতিগত অনুমোদন’ এবং পরবর্তীতে ‘চূড়ান্ত অনুমোদন’ নিতে হবে।
এ ছাড়া বিদ্যমান ব্যবসায় কেন্দ্র একীভূতকরণ, রূপান্তর বা বন্ধ করার ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে। কোনো শাখা বা ব্যবসায় কেন্দ্র স্থানান্তরের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। তবে ব্যাংকগুলো নিজে যা ইলেকট্রনিক বুথ (এটিএম, সিআরএম, সিডিএম), এক মাসের কম সময়ের জন্য অস্থায়ী বুথ (মেলা বা কোনো অনুষ্ঠানের জন্য) এবং বিমানবন্দর লাউঞ্জ স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের প্রয়োজন নেই বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, এক্ষেত্রে ব্যাংকের নিজস্ব পরিচালনা পর্ষদ বা নির্বাহী কমিটির অনুমোদনই যথেষ্ট। তবে এসব স্থাপনার এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে তথ্য দিয়ে জানাতে হবে। এ ছাড়া নীতিমালায় নির্ধারিত সীমার মধ্যে থেকে আয়তন বাড়ানো বা বিদ্যমান ভাড়ার চুক্তি নবায়নের ক্ষেত্রেও ব্যাংক নিজস্ব পর্ষদের অনুমোদনে কাজ করতে পারবে।
ভাড়া ও অগ্রিম প্রদানের নিয়ম ভাড়া নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এবার কঠোর অবস্থান নিয়েছে। নীতিমালায় বলা হয়েছে, কোনো এলাকার বিদ্যমান ভাড়ার চেয়ে অস্বাভাবিক বেশি ভাড়ায় ভবন নেওয়া যাবে না। এ ছাড়া ব্যাংক যদি ভবন মালিককে মাসিক ভাড়ার সঙ্গে সমন্বয়যোগ্য অগ্রিম দেয়, তবে তা চুক্তির মেয়াদ ভেদে ১৮ থেকে ৩০ মাসের ভাড়ার সমান হতে পারবে। আর যদি চুক্তি শেষে ফেরতযোগ্য ‘নিরাপত্তা জামানত’ হিসেবে অগ্রিম দেওয়া হয়। তবে তা সর্বোচ্চ ৬ মাসের ভাড়ার সমান হতে পারবে। কোনো ব্যাংকের পরিচালক বা ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন ভবন ভাড়া নিতে হলে তা আবেদনে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং একই এলাকার অন্য ভবনের তুলনায় তার ভাড়া বেশি হওয়া চলবে না।
নতুন ব্যবসায় কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ সাজসজ্জায় প্রতি বর্গফুটে সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা ব্যয় করা যাবে। যদি ব্যবসায় কেন্দ্রটি স্থানান্তর করা হয়, তবে এই ব্যয় প্রতি বর্গফুটে সর্বোচ্চ ১ হাজার ৬০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।
শহর ও পল্লি শাখার ভারসাম্য আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক ৫০: ৫০ অনুপাত রক্ষার নির্দেশনা দিয়েছে। অর্থাৎ, ব্যাংক এক বছরে যতগুলো শাখা খোলার অনুমতি পাবে, তার অন্তত অর্ধেক হতে হবে পল্লি অঞ্চলে। একই বছরে একই শহরে একটির বেশি শাখা খোলা যাবে না। পল্লি অঞ্চলের শাখাকে কোনোভাবেই শহর অঞ্চলে স্থানান্তর করা যাবে না।
সন্ধ্যায় ব্যাংকিং ও দণ্ড স্বাভাবিক ব্যাংকিং সময়ের বাইরে বাড়তি সর্বোচ্চ ২ ঘণ্টা ‘সন্ধ্যা ব্যাংকিং’ করার সুযোগ রাখা হয়েছে। তবে এক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন লাগবে। সন্ধ্যায় কেবল নগদ টাকা জমা নেওয়া যাবে। অন্য কোনো লেনদেন করা যাবে না।
এই নীতিমালার কোনো শর্ত লঙ্ঘন করলে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১০৯ ধারা অনুযায়ী ব্যাংকগুলোর ওপর বড় অঙ্কের জরিমানা আরোপ করা হবে। ভুল তথ্য দিয়ে অনুমোদন নিলে বা নিয়মবহির্ভূতভাবে শাখা স্থানান্তর করলে সংশ্লিষ্ট ব্যবসায় কেন্দ্রের অনুমোদন বাতিল করার ক্ষমতাও সংরক্ষণ করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই সমন্বিত নীতিমালা কার্যকর হওয়ার ফলে ব্যাংকগুলোর অপ্রয়োজনীয় ব্যয় কমবে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ব্যাংকিং সেবা আরও বিস্তৃত হবে।

.png)

টানা ১৫ দিন হামলার পর গত দুই রাতে ইরানে নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। তাই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর পাল্টা হামলাও স্থগিত রেখেছে ইরান।
২২ মিনিট আগে
খাত সংশ্লিষ্টরা বলছেন, গাজীপুর, সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জের অনেক শিল্প কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে রপ্তানি আদেশ বাতিল হবে। ঠিকমতো বেতন-ভাতা দিতে না পারলে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে।
১৪ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। রোববার (২৬ জুলাই) প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়।
১৭ ঘণ্টা আগে
চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে মোট ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন এবং সেবা রপ্তানি থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে