স্ট্রিম ডেস্ক

টানা ১৫ দিন হামলার পর গত দুই রাতে ইরানে নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। তাই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর পাল্টা হামলাও স্থগিত রেখেছে ইরান। এতে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছে।
সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলারের কাছাকাছি নেমেছে। একই সময়ে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও ৫ শতাংশের বেশি কমে প্রায় ৮৫ ডলারে নেমে আসে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা হামলা স্থগিত রাখবে বলে ওয়াশিংটনকে বার্তা দিয়েছে তেহরান। এ ছাড়া জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দিতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানে হামলা স্থগিত রেখেছেন।
তবে হামলা বন্ধ থাকলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। বিশ্লেষকদের মতে, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটতে সময় লাগবে। তাই মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সামান্য অবনতিতেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে আবার অস্থিরতা দেখা দিতে পারে।

.png)

ব্যাংকগুলোর শাখা বা সেবাকেন্দ্র স্থাপনে ভাড়ার চুক্তি হতে হবে কমপক্ষে ছয় বছর। চুক্তি চলাকালীন প্রথম তিন বছরের মধ্যে কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। তিন বছর পর ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে, তা মূল ভাড়ার ১৫ শতাংশের বেশি হতে পারবে না। এ ছাড়া সার্ভিস চার্জ কোনোভাবেই মূল ভাড়ার ১০ শতাংশের বেশি হবে না।
১ ঘণ্টা আগে
খাত সংশ্লিষ্টরা বলছেন, গাজীপুর, সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জের অনেক শিল্প কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে রপ্তানি আদেশ বাতিল হবে। ঠিকমতো বেতন-ভাতা দিতে না পারলে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে।
১৪ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। রোববার (২৬ জুলাই) প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়।
১৭ ঘণ্টা আগে
চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে মোট ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন এবং সেবা রপ্তানি থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে