দেশে সব শ্রেণির করদাতাদের জন্য ২০২৫-২০২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার।
রোববার (৩ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, সোমবার (৪ আগস্ট) থেকে আয়কর রিটার্ন জমার এ প্রক্রিয়া শুরু হবে।
নির্দেশনায় বলা হয়েছে, চার শ্রেণির করদাতাকে এই বাধ্যবাধকতার বাইরে থাকবেন। এরা হলেন— ৬৫ বা তদূর্ধ্ব বছর বয়সী প্রবীণ নাগরিক, শারীরিকভাবে অক্ষম করতাদা, বিদেশে অবস্থানরত করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি— যারা চাইলে অনলাইনের পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।
তবে এনবিআর আরও বলেছে, এই চার শ্রেণির করদাতার কেউ চাইলে অনলাইনেও রিটার্ন দাখিল করতে পারবেন।
নির্দেশনায় উল্লেখ করা হয়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে কোনো করদাতা যদি অনলাইনে রিটার্ন দাখিলে ব্যর্থ হন, তবে তিনি চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট যৌক্তিকতা ব্যাখ্যা করে আবেদন করতে পারবেন। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬