স্ট্রিম প্রতিবেদক

নারী ও শিশু উন্নয়ন খাতে ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংসদে বাজেট বক্তৃতায় তিনি জানান, দেশের নারীর ক্ষমতায়ন এবং শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিতে একগুচ্ছ নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
অর্থমন্ত্রী বলেন, ‘নারীর ক্ষমতায়নই জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান নির্দেশক। আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বনির্ভরতা এবং শিশুদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করা হবে।’
নারীদের স্বাবলম্বী এবং কাজের ক্ষেত্র সহজে কর্মজীবী নারীদের জন্য প্রথম পর্বে ২০ এবং পরে আরও ৬০টি আধুনিক দিবা যত্ন কেন্দ্র (ডে-কেয়ার সেন্টার) স্থাপনের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বিদেশফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
দেশের প্রান্তিক নারীদের খাদ্য নিরাপত্তায় ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় ১০ দশমিক ৪ লক্ষ দুস্থ ও অবহেলিত নারীকে মাসে বিনা মূল্যে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ‘কুইক রেসপন্স টিম’-কে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, পথশিশু এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ শিশুদের পুনর্বাসন করবে সরকার। এর অংশ হিসেবে ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষায় দেশের ১৭ জেলায় ৩৩টি ‘সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র’ পরিচালনা করার প্রস্তাব করা হয়েছে।

.png)

বাংলাদেশের টেক্সটাইল ও পাট খাতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো। প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মিরসরাই শিল্পাঞ্চলে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে।
৬ ঘণ্টা আগে
তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
২৭ জুলাই ২০২৬
টানা ১৫ দিন হামলার পর গত দুই রাতে ইরানে নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। তাই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর পাল্টা হামলাও স্থগিত রেখেছে ইরান।
২৭ জুলাই ২০২৬
ব্যাংকগুলোর শাখা বা সেবাকেন্দ্র স্থাপনে ভাড়ার চুক্তি হতে হবে কমপক্ষে ছয় বছর। চুক্তি চলাকালীন প্রথম তিন বছরের মধ্যে কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। তিন বছর পর ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে, তা মূল ভাড়ার ১৫ শতাংশের বেশি হতে পারবে না। এ ছাড়া সার্ভিস চার্জ কোনোভাবেই মূল ভাড়ার ১০ শতাংশের বেশি হবে না।
২৭ জুলাই ২০২৬