স্ট্রিম প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবী এস এম আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে এসকে সুর চৌধুরীকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাঁকে আদালতের এজলাসে তোলা হলে বিচারক সশ্রম কারাদণ্ডের এই রায় ঘোষণা করেন। এর আগে ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ২৮ জুলাই দিন ধার্য করেছিলেন।
মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে এসকে সুর চৌধুরী এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিবরণ দাখিলের নির্দেশ দিয়েছিল দুদক। তিনি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তা দাখিল করতে ব্যর্থ হন তিনি। এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে মামলা দায়ের করেন।
২০২৫ সালের ৪ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত বছরের ৬ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলার বিচার চলাকালে আদালত মোট ৭ জনের সাক্ষ্যগ্রহণ করেছে।
এসকে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসর নেন। আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসার পর ২০২২ সালে দুদক তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। পরে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে বন্দি রয়েছেন।

.png)

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে দলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি।
৪০ মিনিট আগে
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে নিহত ৬ বাংলাদেশির মধ্যে ৫ জনেরই বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলা। অপরজনের বাড়ি মুন্সিগঞ্জে বলে জানা গেছে। মঙ্গলবার সকালে প্রবাসীদের মাধ্যমে নিহতদের পরিবারে এই খবর পৌঁছে। এর আগে সোমবার রাত ৩টার দিকে আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়নে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই নীতিমালায় কর্মকর্তাদের এক কর্মস্থলে অবস্থানের ন্যূনতম সময়সীমা দুই বছর নির্ধারণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে