হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিসসহ কয়েকজন আহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট

হবিগঞ্জে হামলায় আহত সারজিস আলমসহ এনসিপি নেতা। সংগৃহীত ছবি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে দলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে এনসিপির নেতারা দাবি করেছেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দীন সিফাত ফেসবুক পোস্টে দাবি করেন, পদযাত্রায় অংশ নেওয়া দলের আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সমন্বয়ক সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিছে।

বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্টে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে। এমনকি জেলা সার্কিট হাউসের ভেতরে এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসেও ভাঙচুর চালানো হয়েছে।’

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত অভিযোগ করে করে বলেন, হামলায় সাংবাদিকদেরও মারধর করা হয়েছে এবং তাদের বহরের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত