স্ট্রিম প্রতিবেদক

গত অর্থবছরে (২০২৪-২৫) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা। এ সময়ে ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন ২১ লাখ ৬৫ হাজার ৩২১ জন করদাতা। গতকাল মঙ্গলবার (১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানায়।
গত ৯ সেপ্টেম্বর ২০২৪-২৫ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনলাইন ব্যবস্থা চালু করে এনবিআর। প্রতিবছর ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারেন। কর রিটার্ন নিয়ে এনবিআরের স্লোগান—‘না দাঁড়িয়ে লাইনে, রিটার্ন দিন অনলাইনে’।
অনলাইনে আয়কর জমা দেওয়ার বিশেষ দুটি সুবিধা হলো, লাইনে না দাঁড়িয়ে সময় বাঁচান এবং করদাতা ও কর কর্মকর্তাদের মুখোমুখি না হওয়া। এতে দুর্নীতির সম্ভাবনা কম তৈরি হয়।
নিবন্ধনের জন্য প্রথমে ঢুকতে হবে https://www.etaxnbr.gov.bd/#/auth/sign-in -এই ওয়েবসাইটে। এ জন্য লাগবে টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) ও বায়োমেট্রিক করা মোবাইল নম্বর। নিবন্ধন শেষে রিটার্ন জমা দেওয়া যাবে অনলাইনেই। ই-রিটার্নের জন্য করদাতাকে কোনো কাগজপত্র আপলোড করতে হবে না। শুধু লাগবে কিছু তথ্য যেমন—চাকরিজীবীদের বেতন-ভাতার প্রমাণপত্র হিসেবে ব্যাংক হিসাবের এক বছরের লেনদেনের স্টেটমেন্ট বা বিবরণী। অর্থাৎ যুক্ত করতে হবে আগের বছরের ১ জুলাই থেকে পরের বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাংকের জমা, সুদের তথ্য, হিসাবের নম্বরসহ বিভিন্ন তথ্য।
যেসব খাতের পেশাজীবীদের ই-রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক তাঁরা হলেন—চার সিটি করপোরেশনে অবস্থিত আয়কর সার্কেলের অধিভুক্ত সরকারি কর্মচারী, সারা দেশের তফসিলি ব্যাংকের কর্মকর্তা, মোবাইল প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ইউনিলিভার বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ, বাটা শু কোম্পানি (বাংলাদেশ) ও নেসলে বাংলাদেশের কর্মীরা।

.png)

পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের সুযোগ বেসরকারি খাতে দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে নীতিমালা করার উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) খসড়া নীতিমালা প্রণয়নে মাত্র চার দিন দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
টানা বৃষ্টিতে খেত নষ্ট হওয়ায় শাক-সবজির দামে লেগেছিল আগুন। কয়েক দিন আগেও অধিকাংশ সবজির দাম ছিল শতকের আশেপাশে। শুক্রবার (৭ আগস্ট) সেই দাম কিছু কমেছে। তবে ওই সময় মাছ, মাংস ও ডিমের দামে যে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়, তা কমেনি।
০৭ আগস্ট ২০২৬
দেশের স্বর্ণ খাতকে আনুষ্ঠানিক রূপ দিতে ‘স্বর্ণ নীতিমালা ২০১৮ (সংশোধিত) ২০২৬’-এর খসড়া প্রণয়ন করেছে সরকার। আগামী রোববারের মধ্যে প্রস্তাবিত নীতিমালার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও অংশীজনদের লিখিত মতামত দিতে বলা হয়েছে।
০৬ আগস্ট ২০২৬
‘মাঝে মাঝে চেষ্টা করে দেখা অন্য সব ধরন বাদ দিলে, গণতন্ত্রই হলো সরকারের সবচেয়ে নিকৃষ্ট রূপ।’ ১৯৪৭ সালে উইনস্টন চার্চিল যখন এই বিখ্যাত পরিহাসটি করেছিলেন, তখন তিনি একটি রূঢ় সত্যকেই স্বীকার করে নিয়েছিলেন। সেটি হচ্ছে, গণতন্ত্র ত্রুটিপূর্ণ হলেও এটি এখন পর্যন্ত স্বৈরতান্ত্রিক বিকল্পগুলোর চেয়ে বহুগুণে শ্রেষ
০৫ আগস্ট ২০২৬