স্ট্রিম প্রতিবেদক

ব্যাংকিং খাতে দক্ষ ও পেশাদার নেতৃত্ব তৈরির ক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। দেশের ব্যাংক খাতে সাবেক ও বর্তমান মিলে অন্তত ২৫ শীর্ষ নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এই ব্যাংকেরই সাবেক কর্মী।
সোমবার (৬ জুলঅই) ইবিএলের প্রধান কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানে সাবেক ও বর্তমান ব্যাংক এমডিদের অংশগ্রহণে এমন চিত্র উঠে আসে। প্রায় ১৮ বছর ইস্টার্ন ব্যাংকের শীর্ষ পদে নেতৃত্ব দেওয়া এমডি আলী রেজা ইফতেখারের বিদায় এবং নতুন এমডি হাসান ও. রশিদকে বরণে এই অনুষ্ঠান হয়।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ২৫ এমডির মধ্যে বর্তমানে দেশের বিভিন্ন ব্যাংকের শীর্ষ পদে আছেন ১১ জন। বাকি ১৪ জন সফলতার সঙ্গে শীর্ষ পদের মেয়াদ শেষ করে অবসরে গেছেন বা পদ ছেড়ে দিয়েছেন।
ইবিএলের এই নেতৃত্বের উত্তরাধিকার নিয়ে তারা বলছেন, মুনাফা বা বড় আর্থিক স্থিতির চেয়েও ইস্টার্ন ব্যাংক শুরু থেকেই দক্ষ মানবসম্পদ ও করপোরেট সংস্কৃতির ওপর জোর দিয়েছে। ব্যাংক পরিচালনায় আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলা, পরিচালনা পর্ষদের কোনো ধরনের হস্তক্ষেপ না থাকা এবং সর্বোচ্চ সুশাসন নিশ্চিত করার কারণেই এখান থেকে এত সংখ্যক ব্যাংকিং নেতৃত্ব তৈরি হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন ব্যাংকের এমডি পদে কর্মরত থাকা ইবিএলের সাবেক কর্মীদের মধ্যে রয়েছেন দ্য সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, ব্যাংক এশিয়ার সোহেল আর কে হোসেন, ব্র্যাক ব্যাংকের তারেক রিফাত উল্লাহ খান, ঢাকা ব্যাংকের ওসমান এরশাদ ফয়েজ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের রাফাত উল্লা খান, সিটিজেনস ব্যাংকের আলমগীর হোসেন, এনসিসি ব্যাংকের এম শামসুল আরেফিন ও মিডল্যান্ড ব্যাংকের ইমতিয়াজ ইউ আহমেদ।
এ ছাড়া প্রাইম ব্যাংকের এমডি (চলতি দায়িত্বে) ফয়সাল রহমান, কমিউনিটি ব্যাংকের এমডি (চলতি দায়িত্বে) কিমিয়া সাদাত এবং প্রাইম ব্যাংকের সাবেক ও বর্তমানে ইস্টার্ন ব্যাংকের নতুন এমডি হিসেবে যোগ দেওয়া হাসান ও. রশিদও অতীতে এই ব্যাংকেই কর্মরত ছিলেন।
ইস্টার্ন ব্যাংকের কর্মী থেকে দেশের ব্যাংক খাতের শীর্ষ পদে নেতৃত্ব দিয়ে অবসরে যাওয়া বা সাবেক হওয়া এমডিদের তালিকায় রয়েছেন, কে মাহমুদ সাত্তার (সিটি ও ইস্টার্ন ব্যাংক), আলী রেজা ইফতেখার, ডাচ-বাংলা ব্যাংকের কে এস তাবরেজ, ঢাকা ব্যাংকের নিয়াজ হাবিব, প্রয়াত এমরানুল হক ও শেখ মোহাম্মদ মারুফ। তালিকায় আরও আছেন, প্রাইম ও পদ্মা ব্যাংকের এহসান খসরু, ওয়ান ব্যাংকের ফখরুল আলম, এসবিএসি ব্যাংকের হাবিবুর রহমান, সীমান্ত ব্যাংকের রফিকুল ইসলাম ও মুখলেসুর রহমান, এনআরবি ব্যাংকের মামুন মাহমুদ শাহ, বাংলাদেশ কমার্স ব্যাংকের আর কিউ এম ফোরকান এবং ন্যাশনাল ব্যাংকের চৌধুরী মোশতাক আহমেদ।
১৯৯২ সালে বহুজাতিক ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল (বিসিসিআই) বন্ধ হয়ে যাওয়ার পর সরকারের সময়োপযোগী সিদ্ধান্তে বাংলাদেশ কার্যক্রম পুনর্গঠন করে ইস্টার্ন ব্যাংক গঠন করা হয়। তৎকালীন বিসিসিআইয়ের বড় আমানতকারীরাই পরে এই ব্যাংকের মালিকানার অংশীদ্বার হন। বহুজাতিক ব্যাংকের অভিজ্ঞ ব্যাংকারদের হাত ধরে ব্যাংকটি একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত হয়।

.png)

হাইকোর্টে রিট পিটিশন মামলা বিচারাধীন থাকায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ের টোংদে কুনমিং প্লাজায় শুক্রবার (২১ আগস্ট) শুরু হচ্ছে ‘মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল ২০২৬’। এই উৎসবে দ্বিতীয়বারের মতো সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিচ্ছে। চীনের বাজারে দেশের তাজা ও শুকনো ফল, কৃষি এবং প্রক্রিয়াজাত খা
১১ ঘণ্টা আগে
টানা তিন মাস পর জুলাইয়ে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নামলেও বাজারে তার প্রভাব মিলছে না। নিত্যপণ্যের পাশাপাশি জ্বালানি, বিদ্যুৎ, পরিবহন ও অন্যান্য সেবার উচ্চমূল্যে সংসার সামলাতে হিমশিম নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বেশি থাকায় কমছে সার্বিক ক্রয়ক্ষমতা।
১৯ আগস্ট ২০২৬
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা।
১৯ আগস্ট ২০২৬