স্ট্রিম প্রতিবেদক

দেশে ক্রমবর্ধমান আয় ও সম্পদের বৈষম্য কমাতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন করে ‘সম্পদ কর’ এবং ‘উত্তরাধিকার কর’ চালুর চিন্তা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এক প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এই তথ্য জানান।
চেয়ারম্যান বলেন, ‘দেশে আয় ও সম্পদের বৈষম্য অনেক বেড়ে গেছে। এই বৈষম্য কমানোর সবচেয়ে বড় অস্ত্র হলো ইনকাম ট্যাক্স। যাঁরা ‘সুপার ইনকাম’ করেন, তাঁদের ওপর করের হার বাড়ানোর প্রস্তাব এনবিআর গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’
১৯৬৩ সাল থেকে দেশে সম্পদ কর চালু থাকলেও ১৯৯৯ সালে তা তুলে দেওয়া হয় এবং বর্তমানে কেবল সারচার্জ (অতিরিক্ত কর) নেওয়া হয়। চেয়ারম্যান জানান, সম্পদ কর পুনরায় চালুর ক্ষেত্রে সঠিক মূল্যায়ন ও তথ্য সংগ্রহ বড় চ্যালেঞ্জ হলেও তাঁরা এ নিয়ে কাজ শুরু করেছেন। এছাড়া উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর ছোট আকারে হলেও কর আরোপের মতো পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
আগামী বাজেটে তামাকজাত পণ্যের দাম বৃদ্ধি এবং নকল সিগারেট প্রতিরোধে পদক্ষেপের কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে তামাকপণ্যের দাম কম হওয়ায় তা একদিকে যেমন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অন্যদিকে রাজস্ব আদায়েও সমস্যা তৈরি করছে। তাই তামাক ও বিড়ির দাম বাড়িয়ে রাজস্ব বাড়ানোর চেষ্টা করা হবে।’ তবে বিড়ি শিল্পের শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে এই দাম বৃদ্ধি ধাপে ধাপে ও যৌক্তিকভাবে হবে।
নকল সিগারেট শনাক্তে এনবিআর আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে। এখন থেকে প্যাকেটে এআর (AR) ও কিউআর (QR) কোড যুক্ত করা হবে, যা স্ক্যান করে সাধারণ মানুষ সহজেই নকল পণ্য চিনতে পারবেন। এছাড়া ‘হুইসেলব্লোয়ার’ হিসেবে সাধারণ মানুষ যদি নকল সিগারেট ধরিয়ে দিতে পারেন, তবে তাঁদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে জাল সিগারেট পুড়িয়ে ফেলার মতো প্রতিরোধমূলক অভিযানও চলবে।
জাতীয় রাজস্ব বোর্ডের দীর্ঘ প্রতীক্ষিত সংস্কারকাজ নতুন রাজনৈতিক সরকারের অধীনে পুনরায় শুরু হবে বলে জানান আব্দুর রহমান খান। তিনি বলেন, ইতিপূর্বে এই সংস্কারকাজ অনেক দূর এগোলেও শেষ পর্যায়ে কিছু বাধার মুখে পড়েছিল। ভ্যাট কাঠামোর ক্ষেত্রে বড় পরিবর্তনের কথা জানিয়ে তিনি বলেন, ‘ট্রানকেটেড ভ্যাট কমিয়ে সিঙ্গেল রেটে আনার চেষ্টা করা হচ্ছে। পণ্য ও সেবার ওপর সাধারণত ১৫ শতাংশ ভ্যাট রাখা হবে, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে।’
বৈঠকে জানানো হয়, ক্যাশলেস ট্রানজ্যাকশন বা নগদবিহীন লেনদেন উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এনবিআর। এছাড়া এসএমই এবং নারী উদ্যোক্তাদের কর অব্যাহতির সুযোগ দিতে এসএমই ফাউন্ডেশনের সহায়তা নেওয়া হবে। রাজস্ববিষয়ক সাংবাদিকতায় উৎসাহিত করতে একটি নিরপেক্ষ জুরি বোর্ডের মাধ্যমে ‘মিডিয়া অ্যাওয়ার্ড’ চালুর বিষয়েও পদক্ষেপ নেবে এনবিআর।

.png)

চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে চা উৎপাদন বেড়েছে। অনুকূল আবহাওয়া, আধুনিক ব্যবস্থাপনা ও নিলামে ভালো দাম পাওয়ায় দেশের চা শিল্পে স্বস্তি ফেরার আশা করা হচ্ছে।
১০ ঘণ্টা আগে
গাজীপুরের শিল্পাঞ্চলে তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটে পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক কারখানায় উৎপাদন বন্ধের উপক্রম হয়েছে। সবচেয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা।
১৬ ঘণ্টা আগে
হাইকোর্টে রিট পিটিশন মামলা বিচারাধীন থাকায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
২০ আগস্ট ২০২৬
চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ের টোংদে কুনমিং প্লাজায় শুক্রবার (২১ আগস্ট) শুরু হচ্ছে ‘মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল ২০২৬’। এই উৎসবে দ্বিতীয়বারের মতো সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিচ্ছে। চীনের বাজারে দেশের তাজা ও শুকনো ফল, কৃষি এবং প্রক্রিয়াজাত খা
২০ আগস্ট ২০২৬