স্ট্রিম প্রতিবেদক

বিদ্যুৎ ও শিল্প খাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। সোমবার (১৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের’ আওতায় এই অতিরিক্ত অর্থায়ন দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মে এই সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জিন পেসমে বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংঘাতে এলএনজির দাম বৃদ্ধি ও সরবরাহে বিঘ্ন বাংলাদেশের ওপর আর্থিক চাপ তৈরি করছে। স্থিতিশীল এলএনজি সরবরাহ বজায় রাখতে বিশ্বব্যাংক এই সহায়তা করছে।’ তিনি আরও জানান, গ্যাস সরবরাহ নিশ্চিত হলে দেশে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানার কার্যক্রম ও কর্মসংস্থান বাড়বে।
সংস্থাটি আরও জানায়, অতিরিক্ত এই অর্থায়নে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার এলএনজি আমদানির অর্থ পরিশোধে নিরাপত্তা দেওয়া হবে। এর ফলে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় জ্বালানি সংগ্রহ করতে পারবে এবং ব্যয়বহুল স্পট মার্কেটের ওপর নির্ভরতা কমবে। এতে নির্ভরযোগ্য ও তুলনামূলক সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।
বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ জ্বালানি বিশেষজ্ঞ ও প্রকল্পের টাস্ক টিম লিডার ওলায়িনকা এদেবীরি বলেন, ‘নিরবচ্ছিন্ন এলএনজি সরবরাহ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করবে এবং ব্যয়বহুল তরল জ্বালানির নির্ভরতা কমাবে।’
তিনি জানান, আইডিএ পেমেন্ট গ্যারান্টি-সমর্থিত এই অর্থায়ন সুবিধা এলএনজি আমদানির অর্থ পরিশোধে বিশেষ নিরাপত্তা দেবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ জুন এই প্রকল্প অনুমোদন হয়েছিল, যার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত।

.png)

টানা তিন মাস পর জুলাইয়ে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নামলেও বাজারে তার প্রভাব মিলছে না। নিত্যপণ্যের পাশাপাশি জ্বালানি, বিদ্যুৎ, পরিবহন ও অন্যান্য সেবার উচ্চমূল্যে সংসার সামলাতে হিমশিম নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বেশি থাকায় কমছে সার্বিক ক্রয়ক্ষমতা।
৬ ঘণ্টা আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে ডিজিটাল রূপান্তর এবং অবকাঠামো বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে দুটি যৌথ ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)।
১৮ আগস্ট ২০২৬
চীনের বাজার ধরতে রাজশাহীর রেশমকে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম। তিনি বলেন, চীনে বাজারে বাংলাদেশি রেশমের অবস্থান তৈরি করতে আধুনিক প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ ও উন্নত বিপণন কৌশল নিতে হবে। আধুনিকায়নের মাধ্যমে এই শিল্পের গৌরব ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
১৮ আগস্ট ২০২৬