স্ট্রিম প্রতিবেদক

ব্যাংকঋণের উচ্চ সুদ, এলসি জটিলতা ও নানা প্রশাসনিক কারণে দেশে ব্যবসা পরিচালনার ব্যয় বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। শনিবার (১১ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
ডিসিসিআইয়ের সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের অবদান থাকলেও প্রশাসনিক জটিলতা, কর ও ভ্যাটসংক্রান্ত অস্পষ্টতা ব্যবসা পরিচালনার বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসার পরিবেশকে আরও জটিল করেছে। পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ সংকটে পণ্য পরিবহন ব্যয় বেড়েছে। শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্তের কারণেও ব্যবসায়ীদের বিক্রি আশঙ্কাজনকভাবে কমছে। এর ফলে সামগ্রিক ব্যবসা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাসকীন আহমেদ আরও বলেন, বাজেটে উৎসে করকে অগ্রিম কর গণ্য করা, কাঁচামাল আমদানিতে উৎসে কর কমানোর সিদ্ধান্তকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এছাড়া কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উন্নয়নে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ এবং ৫ বছরের স্থিতিশীল কর কাঠামো ঘোষণা নিয়েও ব্যবসায়ীরা আশাবাদী।
তবে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা এবং বাজেট ঘাটতি পূরণে সরকারের ব্যাংকঋণনির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারের ব্যাংকঋণ বেড়ে গেলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ সংকুচিত হওয়ার ঝুঁকি থাকে, যা বিনিয়োগ পরিবেশের জন্য উদ্বেগের বিষয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ জানান, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা নিতে হয়রানি কমাতে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে এবং ডিসিসিআইতে ‘ট্রেড লাইসেন্স নবায়ন সপ্তাহ’ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের বলেন, ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে চাঁদাবাজদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কাস্টমস ও ভ্যাটের অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ জানান, তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দেওয়ার উদ্যোগ ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় মূলধন বাড়াতে ভূমিকা রাখবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব নুসরাত ফারজানা বলেন, এনবিআর রাজস্ব আহরণ ও কর প্রণোদনার মধ্যে সমন্বয়ের মাধ্যমে ব্যবসা সহজীকরণে কাজ করছে। সম্প্রতি পাস হওয়া অর্থ আইনেও বেশ কিছু ভালো উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মাহমুদুন নবী বলেন, ডলার ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে এলসি প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে। এছাড়া খেলাপি ঋণের উচ্চ হারের কারণে ব্যাংকঋণের সুদ কমছে না, যা ব্যবসা পরিচালন ব্যয় বাড়াচ্ছে।
মুক্ত আলোচনায় ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া সহজ এবং লাইসেন্স নবায়নের মেয়াদ পাঁচ বছর করার দাবি জানান। পাশাপাশি চশমা শিল্পের যন্ত্রপাতি আমদানি সহজ করা এবং রিয়েল এস্টেট খাতে সাইনিং মানির ওপর কর কমানোর আহ্বান জানান তারা। এছাড়া ফ্রিল্যান্সার ও ডিজিটাল মার্কেটিং খাতের জন্য নীতিমালা তৈরির দাবি জানান তারা।
সভায় ঢাকা আইসিডি কনটেইনার ডিপোতে নিয়মিত কনটেইনার ওয়াগন আনার দাবি জানানো হয়। এছাড়া নতুন উদ্যোক্তাদের এলসি প্রক্রিয়া সহজ করা ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে প্রণোদনা দেওয়ার দাবিও জানানো হয়।
অনুষ্ঠান শেষে ৩৯টি প্রতিষ্ঠানকে ডিসিসিআইয়ের সদস্যপদ দেওয়া হয়।

.png)

তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভালোমানের ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
১৪ ঘণ্টা আগে
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে বসানো ‘হেয়ারকাট’ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজনে তাঁর জমানো মূল অর্থ তুলতে পারবেন।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাত আগে থেকেই কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে। এর মধ্যেই বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ সংকট তীব্র হয়েছে। এতে বড়সড় ধাক্কা খেয়েছে পোশাক খাত। এখন পর্যন্ত বৈদেশিক ক্রয়াদেশে এর নেতিবাচক প্রভাব প্রকট না হলেও সংকট বেশিদিন চললে অদূর ভবিষ্যতে বড়সড় ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ সীমান্ত হাট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, গত দেড় বছরে কিছু প্রতিবন্ধকতা দুই দেশের প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্যে কিছুটা ধীরগতি এসেছে। সমস্যা চিহ্নিত করে এই বাণিজ্য আরও সহজ ও কা
২৪ আগস্ট ২০২৬