আবারও বাড়ল স্বর্ণের দাম, প্রতি ভরিতে ৪,৩৭৪ টাকাদেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
জমে উঠছে ঈদের বেচাবিক্রি, দুই লাখ কোটি টাকার বিক্রির লক্ষ্য ব্যবসায়ীদেরআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। গত ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার পর থেকেই দেশজুড়ে কেনাকাটার আমেজ তৈরি হয়েছে। নতুন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসায় ব্যবসায়ীদের মধ্যে বড় ধরনের আশাবাদ দেখা দিয়েছে।
ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াব: বাণিজ্যমন্ত্রীভোক্তাপর্যায়ে কেউ যেন বিড়ম্বনার শিকার না হন বা কেউ মার্কেট অ্যাবিউজ করতে না পারেন, সে জন্য আগামী দিন থেকে আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়াবো বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে এলপিজির দাম আগের জায়গায় আসবে বলেও জানান তিনি।
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই টাকার সুদও মওকুফ করে দেওয়া হবে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুরঅর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
দীর্ঘ সময় পর রিজার্ভে স্বস্তি, ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালবাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত আবার ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর আগে ২০২০ সালের জুনে রিজার্ভ প্রথমবার এই উচ্চতায় পৌঁছেছিল।
গভর্নর আহসান মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছেবাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এরইমধ্যে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ছয় রোজা শেষেও নিত্যপণ্যে ফেরেনি স্বস্তিএবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মধ্যেই শুরু হয় রমজান। রমজান শুরুর পর সেই ঊর্ধ্বগতিতে কিছুটা লাগাম পড়ে। যদিও এবার ভিন্ন প্রেক্ষাপটের রমজান শুরু হয়েছে। কারণ নতুন সরকার শপথের মাত্র দুদিন পরই শুরু হয় রমজান।
রমজানে দাম বাড়বে, এটিই ‘নিয়ম’—কেন বলছেন ব্যবসায়ীরাপ্রতি বছরের মতো এবারও রমজান মাস শুরু হতেই রাজধানীর কাঁচাবাজার থেকে শুরু করে মুদি দোকান—সবখানেই বেড়েছে নিত্যপণ্যের দাম। তবে এবারের বিশেষত্ব হলো, দাম বাড়ার বিষয়টিকে ব্যবসায়ীরা এখন আর ‘পণ্য সংকট’ বলছেন না; বরং একে একপ্রকার ‘অলিখিত নিয়ম’ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।
সৌদি-কাতার-ইন্দোনেশিয়ায় রোজায় পণ্যের দাম কমে, আমাদের বাড়ে কেনরমজানে বাংলাদেশের বাজারে নিত্যপণ্যের দাম বাড়াটা এক প্রকার ‘নিয়ম’হয়ে দাঁড়ালেও বিশ্বের অনেক মুসলিম প্রধান দেশে চিত্রটি সম্পূর্ণ উল্টো। মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে এ সময় নিত্যপণ্যের দাম কমানো হয় বা স্থিতিশীল রাখা হয়।
চাঁদাবাজি অর্থনীতির জন্য আত্মঘাতী: ডিসিসিআইউচ্চ সুদ, ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি এবং জ্বালানি অনিশ্চয়তাকে দেশের অর্থনীতির জন্য ‘আত্মঘাতী’ বলে অভিহিত করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।
বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রীবাজরের বর্তমান পরিস্থিতি সন্তোষজনক এবং শিগগিরই ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দামদেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী (পিউর) সোনার মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন এই মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
অর্ধেক পেমেন্টে ঋণখেলাপিরা পাচ্ছেন পুনঃতফসিলের সুবিধাব্যাংক খাতের খেলাপি ঋণ কমাতে ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যবসা টিকিয়ে রাখতে ঋণ পুনঃতফসিলে বড় ধরনের ছাড় ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্ধারিত ডাউন পেমেন্টের অর্ধেক জমা দিয়েই ঋণ নিয়মিত করার সুযোগ মিলবে।
ফার্নেস অয়েলের দাম কমল লিটারে ১৫ টাকা ৯০ পয়সাভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম লিটারে ১৫ টাকা ৯০ পয়সা কমানো হয়েছে। আজ রাত ১২টা থেকে নতুন দর ৭০ টাকা ১০ পয়সা কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।
ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার লক্ষ্য, অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটিএ কার্যক্রম বাস্তবায়নের রূপরেখা ও সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি ঠিক করতে অর্থমন্ত্রীকে সভাপতি করে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের আগেই এই কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুদ রয়েছে: বাণিজ্যমন্ত্রীতিনি বলেন, বাজারে সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।