ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুকের প্রতিবেদনমূল্যস্ফীতি কিছুটা কমলেও রাজস্ব ও উন্নয়ন ব্যয়ে ধীরগতি: অর্থনীতিতে মিশ্র সংকেত২০২৬ সালের শুরুতেই বাংলাদেশের অর্থনীতিতে এক ধরনের মিশ্র চিত্র দেখা যাচ্ছে। চালের দাম কমায় খাদ্য মূল্যস্ফীতিতে সামান্য স্বস্তি এসেছে এবং রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সামনে একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা‘আমানতের টাকা ফেরত’ ও ‘হেয়ার কাট বা আমানত থেকে টাকা কাটার সিদ্ধান্ত’ বাতিলসহ ৩ দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের গেটের সামনে অবস্থান নিয়েছেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা।
বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ ডলারেবার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ব্যারেলে দাম বেড়েছে ২.৬৫ ডলার বা ৩.২৬ শতাংশ। এই তেলের ব্যারেল এখন বিক্রি হচ্ছে ৮৩.৯৯ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ২.৭৬ ডলার বা ৩.৭০ শতাংশ বেড়ে ৭৭.৪২ ডলারে উঠেছে।
অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সংস্কার চালু রাখার আহ্বান সিপিডিরদেশের সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো এবং প্রবৃদ্ধির গতি ধরে রাখতে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগগুলো নতুন সরকারকেও অব্যাহত রাখতে হবে। নীতিগত ধারাবাহিকতা বজায় রাখা না গেলে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে– এমন মত দিয়েছে সিপিডি।
কল্যাণ রাষ্ট্র ও বিনিয়োগভিত্তিক অর্থনৈতিক মডেলে যেতে চায় সরকার: রাশেদ তিতুমীরটেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকার কল্যাণরাষ্ট্রভিত্তিক ও বিনিয়োগনির্ভর অর্থনৈতিক মডেলের দিকে এগোতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
হরমুজে অচলাবস্থা, চাপে বাংলাদেশের শিল্পখাতহরমুজে অচলাবস্থা দীর্ঘায়িত হলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত ও শিল্পখাত বড় ধরনের চাপে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঁচ ব্যাংক একীভূতকরণ চলবে: গভর্নরপাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে। আওয়ামী লীগ সরকারের সময়ে এসব ব্যাংকের তহবিল তছরুফের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করবে সরকার।
শ্রমিকদের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প৮০ শতাংশ রপ্তানি করে– এমন সচল শিল্পপ্রতিষ্ঠানগুলোকে শ্রমিক-কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন-ভাতা পরিশোধে সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শ্রমিকদের ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশনাশ্রমিকদের ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশনা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আগামী ৭ কর্মদিবসের মধ্যে বকেয়া বেতন পরিশোধের নির্দেশও দেওয়া হয়েছে।
সব শ্রমিককে আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীরবাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের শ্রমিকদের একটা বড় অংশ এখনও অনানুষ্ঠানিক খাতে কর্মরত। তৈরি পোশাকশিল্পের মাধ্যমে উল্লেখযোগ্য শ্রমিক আনুষ্ঠানিক খাতে থাকলেও সামগ্রিক শ্রমশক্তির একটি অংশ এখনও আনুষ্ঠানিক কাঠামোর বাইরে রয়েছে।
১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাব দেওয়ার আহ্বান এনবিআরেরআগামী অর্থবছরের জন্য ব্যবসায়ী সংগঠন, পেশাজীবী, গবেষক ও অংশীজনদের কাছে বাজেট প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও ন্যায়সম্মত বাজেট প্রণয়নে আগামী ১৫ মার্চের মধ্যে এসব প্রস্তাব জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
স্বর্ণের দাম আরও বাড়ল, ভরি এখন ২ লাখ ৭৪ হাজার টাকাদেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। টানা পাঁচ দফা মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় ভরিতে এক লাফে সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ।
পাচার অর্থ ফেরাতে ফাস্ট-ট্র্যাকের নির্দেশ গভর্নরেরদায়িত্ব নেওয়ার পর প্রথম বড় নীতিগত পদক্ষেপ হিসেবে পাচার অর্থ দ্রুত ফিরিয়ে আনতে ‘ফাস্ট-ট্র্যাক’- এর উদ্যোগের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
মধ্যপ্রাচ্যে সংঘাত: তেল ১০০ ডলার ছাড়ানোর শঙ্কামধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে জ্বালানি তেলের বিশ্ববাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (২ মার্চ) কয়েক বছরের মধ্যে মূল্যবৃদ্ধির রেকর্ড হয়েছে।
মধ্যপ্রাচ্যে সংঘাত: বহুমুখী ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি ও প্রবাসীরাউত্তপ্ত মধ্যপ্রাচ্যে আবার শুরু হয়েছে সংঘাত। শনিবার ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করেছে বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরাইল। এরপর ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
ডিসিসিআইর সভায় ব্যবসায়ীদের বার্তানির্বাচন-পরবর্তী আইন-শৃঙ্খলা স্থিতিশীল না হলে বিনিয়োগে গতি আসবে নানির্বাচন-পরবর্তী সময়ে উন্নত ও স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা না গেলে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কাঙ্ক্ষিত গতি পাবে না বলে মত দিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও নীতিনির্ধারকেরা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার আহ্বান সিপিডিরযুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। নতুন সরকারের সামনে অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি খাতে একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের বিষয় তুলে ধরে সমন্বিত সংস্কার প্যাকেজও প্রস্তাব করেছে।