স্ট্রিম ডেস্ক

দেশের ২৩টি ইংরেজি মাধ্যম স্কুলের ৪২ জন মেধাবী শিক্ষার্থীকে তাদের অ্যাকাডেমিক সাফল্যের জন্য সম্মাননা জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল। ‘ও লেভেল’, ‘আইজিসিএসই’ ও ‘ইন্টারন্যাশনাল জিসিএসই’ পরীক্ষায় নয় বা তার বেশি বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জনকারী শিক্ষার্থীদের ‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত ২১ অক্টোবর রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কারপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম, সৃজনশীলতা ও শেখার আগ্রহের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন, যা দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্রিটিশ কাউন্সিল যুক্তরাজ্যের বিভিন্ন পরীক্ষা বোর্ডের পক্ষে এই পরীক্ষাগুলো পরিচালনা করে থাকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) স্টিফেন ফোর্বস বলেন, ‘আজ আমরা শিক্ষার্থীদের নিষ্ঠা ও সাফল্য উদযাপন করছি। একই সঙ্গে শিক্ষার্থীদের এই সাফল্যে অভিভাবক এবং শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। ব্রিটিশ কাউন্সিল তরুণদের শিক্ষা ও কর্মজীবনে পূর্ণ সম্ভাবনা বিকাশে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে ৪২ জন শিক্ষার্থীর হাতে তাদের অনন্য ফলাফলের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত দুজন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্কুলের দুই শতাধিক শীর্ষস্থানীয় ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও ব্রিটিশ কাউন্সিলের অংশীদার স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১তম কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে মহিবুল আহসান এবং গোলাম দস্তগীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২ দিন আগে
তবে সব শঙ্কা দূর করে দ্বিতীয়ার্ধে শুরু হয় আসল ‘মেসি ম্যাজিক’। ৬০ মিনিটে গোলরক্ষকের ফিরতি বলে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। আর ৭৬ মিনিটে চিরচেনা শৈলীতে বাঁকানো শটে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক।
২ দিন আগে
বিশ্বব্যাপী শিক্ষণ পদ্ধতিতে বাড়ছে কৃত্রিক বুদ্ধিমত্তার (এআই) প্রভাব। তবে এআই প্রযুক্তিতে বিনিয়োগের পাশাপাশি গুরুত্ব দিতে হবে ‘এথিক্যাল এআই’ বা নৈতিক এআই চর্চায়। নজর রাখতে হবে প্রযুক্তির ব্যবহার যেন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত না করে।
৩ দিন আগে
আগামী জুলাইয়ের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ লাখ শিক্ষার্থী স্কুল ড্রেস পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি।
৭ দিন আগে