স্ট্রিম প্রতিবেদক

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ফলাফল ঘোষণার সময় এ তথ্য জানানো হয়।
শূন্য পাস ৩১২ প্রতিষ্ঠানের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬ ও কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে।
২০২৫ সালে শূন্য পাসের প্রতিষ্ঠান ছিল ১৩৪টি। এবার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১৭৮টি। এবার এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, যা গত ১৯ বছরে সর্বনিম্ন। এবার জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী, এটিও বিগত বছরগুলোর তুলনায় কম।
চলতি বছর মোট ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

.png)

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবারো প্রচলিত নিয়মে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে এবার পাসের হার কম হওয়ায় কলেজগুলোর অর্ধেকের বেশি আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।
১ ঘণ্টা আগে
এসএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা মঙ্গলবার (১১ আগস্ট) থেকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এটি চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
১ ঘণ্টা আগে
বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসির আরাফাত নিহত হন। প্রতিবাদে রোববার (৯ আগস্ট) রাতভর বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০০৭ সালে পাসের হার ছিল ৫৭.৩৭ শতাংশ। এরপর গত ১৯ বছর পাসের হার ছিল ঊর্ধ্বমুখী। তবে গত কয়েক বছর ধরে কমছে জিপিএ–৫, যা এবারো দেখা গেছে।
২ ঘণ্টা আগে