স্ট্রিম প্রতিবেদক

এসএসসি ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা মঙ্গলবার (১১ আগস্ট) থেকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এটি চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
এবার https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে শিক্ষার্থীদের। সেখানে তাদের মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএস পাঠানো হবে।
আবেদনের সময় স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে পরীক্ষার্থীদের। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে। বিকাশ, নগদ ও সোনালি সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এবার মোট পাসের হার ৬২.২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।
ফলাফল ঘোষণার সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, পুনঃপরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

.png)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যঙ্গাত্মক বিতর্কের মোশন পরিবর্তন করতে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এই চাপ দিয়েছে বলে অভিযোগ শহীদ জিয়াউর রহমান হল সংসদের সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক বাধন বিশ্বাসের।
৩০ মিনিট আগে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবারো প্রচলিত নিয়মে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে এবার পাসের হার কম হওয়ায় কলেজগুলোর অর্ধেকের বেশি আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।
২ ঘণ্টা আগে
বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসির আরাফাত নিহত হন। প্রতিবাদে রোববার (৯ আগস্ট) রাতভর বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
২ ঘণ্টা আগে
শূন্য পাস ৩১২ প্রতিষ্ঠানের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬ ও কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে।
২ ঘণ্টা আগে