স্ট্রিম সংবাদদাতা

জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় সহকারী জজ একেএম ছামিউল হক (২৭) নিহত হয়েছেন। এই ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর কোর্টের সহকারী জজ ছিলেন। তিনি নেত্রকোনা সদরের সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে। ঢাকার লালমাটিয়া থেকে জামালপুরের কর্মস্থলে ফিরছিলেন ছামিউল।

পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। ভোরে ছামিউল হককে বহনকারী দ্রুতগতির প্রাইভেটকার পেছন থেকে সজোরে ট্রাকটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছামিউলের মৃত্যু হয়।
প্রাইভেটকারের চালক ইদ্রিস আলীকে স্থানীয়রা জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

.png)

চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, তিন হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা। এসব ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন এই সুবিধা পাবেন।
৪ মিনিট আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ময়না খাতুনের দুই ছেলে মোহন প্রামাণিক ও সুমন প্রামাণিক। এই দুর্ঘটনায় আত্রাই উপজেলার ১৩ ও নাটোরের নলডাঙ্গার তিনজন মারা গেছেন।
১৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক শুরু হয়।
১ ঘণ্টা আগে
পুলিশের অভিযানের সময় ছাত্রদল নেতা মনোয়ারুল ইসলাম বকশী (৩০) নিহতের ঘটনায় পীরগাছা থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ঘটনাটি তদন্তে ঢাকা ও রংপুরে পৃথক কমিটি হয়েছে।
২ ঘণ্টা আগে