স্ট্রিম প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক শুরু হয়।
আনুষ্ঠানিক দায়িত্ব শুরুর দেড় মাসের মাথায় সরকারপ্রধানের সঙ্গে প্রথম বৈঠকে বসার সুযোগ পেলেন দীনেশ ত্রিবেদী।
গত ২৫ জুন সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর গত ২৯ জুলাই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
গত এপ্রিলে ভারত সরকার তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে ঢাকায় নিয়োগ দেয় সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার করে পাঠিয়েছে। নতুন দায়িত্বে যোগ দিতে দীনেশ ত্রিবেদী ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছান।
গত সপ্তাহে দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়। এর মধ্যেই গতকাল রোববার (৯ অঅগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী।
ওই বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন দীনেশ ত্রিবেদী।
ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করেছিলেন, ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হলে অনেক অমীমাংসিত সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ অনেকবার শুনেছি। তিনি জনগণের নেতা, আমাদের প্রধানমন্ত্রী মোদিও তা-ই। আমি বিশ্বাস করি, যখন দুই নেতা বৈঠক করবেন, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই বিষয়ে আমি পূর্ণ আত্মবিশ্বাসী।’

.png)

চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, তিন হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা। এসব ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন এই সুবিধা পাবেন।
২ মিনিট আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে যে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ময়না খাতুনের দুই ছেলে মোহন প্রামাণিক ও সুমন প্রামাণিক। এই দুর্ঘটনায় আত্রাই উপজেলার ১৩ ও নাটোরের নলডাঙ্গার তিনজন মারা গেছেন।
১২ মিনিট আগে
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় সহকারী জজ একেএম ছামিউল হক (২৭) নিহত হয়েছেন। এই ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশের অভিযানের সময় ছাত্রদল নেতা মনোয়ারুল ইসলাম বকশী (৩০) নিহতের ঘটনায় পীরগাছা থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ঘটনাটি তদন্তে ঢাকা ও রংপুরে পৃথক কমিটি হয়েছে।
২ ঘণ্টা আগে