স্ট্রিম প্রতিবেদক

দেশের সকল সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস আগামীকাল শুরু হচ্ছে। রোববার (৩ মে) সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এই অনুষ্ঠানে সারা দেশের ১১২টি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে দেশের সকল মেডিকেল কলেজে তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। মন্ত্রণালয়ের অনুষ্ঠানের পর প্রতিটি কলেজ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নবীনবরণ করবে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ আসন, ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৭৮ আসন এবং সশস্ত্র বাহিনী পরিচালিত সাত মেডিকেল কলেজে ৪৫৫ আসন রয়েছে। সব মিলিয়ে এবার ১১ হাজার ৮৩৩ জন দেশি ও বিদেশি শিক্ষার্থী এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন।
অন্যদিকে, ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজগুলোর ডেন্টাল ইউনিটের নতুন ব্যাচের ক্লাস চলতি মে মাসের দ্বিতীয়ার্ধে শুরু হবে বলে অধিদপ্তর জানিয়েছে।

.png)

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন ও কল্যাণ সুবিধা পেতে আগের মতো আর ভোগান্তি ও হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের অফিসে অফিসে ঘুরতে হবে না।
৪ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়রদের র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাবিব নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬