স্ট্রিম সংবাদদাতা

প্রশাসনের আশ্বাসে তালা খুলে দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তবে বিষয়টির সুরাহা না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন তাঁরা।
বুধবার (২৪ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সভাপতি রবিউল আলমের কক্ষে তালা দেন শিক্ষার্থীরা। বাইরে বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সেশনজট, ফলাফলে দীর্ঘসূত্রতা ও উপস্থিতি নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষায় বসার দাবিতে বিক্ষোভ করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার ঘটনাস্থলে হাজির হন। একাডেমিক মিটিংয়ে বিষয়টি আলোচনা করে সমাধান করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেন।
আন্দোলনকারী পিয়াল হাসান বলেন, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ রাকসুর জিএস আসছিলেন। তাঁরা আমাদের আশ্বাস দিয়েছেন– একটি একাডেমিক মিটিং ডেকে বিষয়টি আলোচনা করা হবে। আমাদের বিভাগের দুই শিক্ষক বাইরে থাকাই কিছুটা সময় চেয়েছেন। পরে আমরা তালা খুলে দিয়েছি।

প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, একটু ভুল বুঝাবুঝিতে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। দুই শিক্ষক বাইরে থাকায় বিভাগের সভাপতি একা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তাঁরা ফিরলে একাডেমিক মিটিং ডেকে বিষয়টি সমাধান করা হবে। তবে কেও যাতে অনৈতিক বা অনিয়ম কোনো কিছু না করতে পারে, সেটি অবশ্যই দেখা হবে।
নৃবিজ্ঞান বিভাগের সভাপতি রবিউল আলম বলেন, কতিপয় শিক্ষার্থীর উপস্থিতি ৬০ শতাংশের কম। নিয়ম মানলে তারা পরীক্ষায় অংশ নিতে পারবে না। বিভাগ সেই সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষা শুরুর দিনে অনৈতিক সুবিধা না দিলে সবাই পরীক্ষা দেবে না বলে জানায়। পরে আমার কক্ষে তালা দেয়। বিষয়টি নিয়ে সহকর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে সিদ্ধান্ত নিতে হবে জানানোর পরও তারা আন্দোলন করেছে।

.png)

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন ও কল্যাণ সুবিধা পেতে আগের মতো আর ভোগান্তি ও হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের অফিসে অফিসে ঘুরতে হবে না।
৩ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়রদের র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাবিব নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬